Advertisement

Roller Coaster Viral Video : অবাক কাণ্ড, রোলার কোস্টারে লোডশেডিং 100 ফুট উপরে আটকে রইলেন যাত্রীরা!

বিনোদন পার্কে এসেছিলেন মজা করতে। কিন্তু সেই মজাই যে কাল হয়ে দাঁড়াবে তা বুঝে উঠতে পারেননি কেউই। একেবারেই অপ্রত্যাশিত এক অভিজ্ঞতার সাক্ষী রইলেন পর্যটকরা। রোলার কোস্টারে উঠে প্রায় 100 ফুট উপরে আটকে গেলো রোলার কোস্টার। আঁতকে ওঠার মতো সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বিনোদন পার্কে একদল পর্যটক রোলার কোস্টারে চড়েন। প্রায় 100 ফুট উঁচু এই রোলার কোস্টার। রাইজে বসার সময় সব ঠিকঠাকই ছিল। কিন্তু ওপরে উঠতেই ঘটে বিপত্তি। 

Riders left hanging upside-down on roller coaster after power cut

Advertisement