Advertisement

Karnataka: ‘খুচরো নেই’ নেমে যান! ফুল অ্যাটিটিউডে মন্ত্রীকেই সোজা Bus থেকে নামিয়ে দিলেন Conductor!

যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি, সরকারি বাস পরিষেবার মান এবং কর্মীদের ব্যবহার—এসব কাগজে-কলমে রিপোর্ট দেখে বোঝা সম্ভব নয়। তাই বাস্তব পরিস্থিতি নিজের চোখে দেখতেই সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাসে চড়েছিলেন পরিবহণমন্ত্রী। কিন্তু সেই সফরেই এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হল, যা কার্যত রাজ্যের সরকারি পরিবহণ ব্যবস্থার এক কঠিন বাস্তবকে সামনে এনে দিল। 100 টাকার নোট ভাঙতি দিতে অস্বীকার করে কন্ডাক্টর শুধু টিকিটই দিলেন না, বরং যাত্রীকে বাস থেকে নেমে যাওয়ার নির্দেশ দিলেন। পরে জানা যায়, সেই সাধারণ যাত্রী আর কেউ নন, স্বয়ং পরিবহণমন্ত্রী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। শুধু এই ঘটনাই নয়, রাতভর বিভিন্ন রুটে ঘুরে একের পর এক অনিয়ম চোখে পড়ে মন্ত্রীর। এরপরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

transport minister's experience as a passenger reveals issues in government bus service

Advertisement