নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অজানা প্রাণী! প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা নীলগাই। স্থানীয় সূত্রে খবর, নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গেদে উত্তর পাড়ায় হঠাৎই দেখা মিলেছে এই প্রাণীর। কিন্তু এলাকায় নীল গাই কীভাবে এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এটা কি পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল? সন্দেহ স্থানীয়দের। প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা করছে বন দফতর।