আপনি পরিবারের সঙ্গে রোলারকোস্টারে উঠছেন, যেই মাত্র সেটি চলতে চলতে উপরে উঠতে শুরু করল হঠাৎ বিকট শব্দে তা থমকে গেল। আপনি তখন মাটি থেকে 200 ফুট উচুতে। ভাবুন তো একবার কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে আপনার। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে আমেরিকার ওয়াহোর স্যানডাস্কির বিনোদন পার্ক সিডার পয়েন্টে। উপরে উঠে পর্যটকদের নিয়ে 90 ডিগ্রি কোণে ঝুলছিল রেকটি। ভাবুন কী পরিস্থিতিতে ছিলেন ওই রোলার কোস্টারে থাকা মানুষেরা। এই পার্কে ম্যাগনাম এক্সএল-200 নামে দুশো ফুটেরও বেশি উঁচু একটি রোলারকোস্টার রয়েছে। এত উচ্চতার জন্য গিনেজ বুকে রেকর্ডও রয়েছে এটি।এটি সবচেয়ে দ্রুত এবং খাড়াই রোলারকোস্টার। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
USA Roller Coaster Viral Video