আচ্ছা ভিডিওটি দেখতে দেখতে আপনারা হয়ত ভাবনায় পড়ে গেছেন যে এটা আবার কীরকম গাড়ি। সাইকেল নাকি বাস। বাসের মতো বসার আসন রয়েছে। বাচ্চারা বসে রয়েছে। কিন্তু গাড়ি চলছে প্যাডেল করে। ঠিক সাইকেলের মতো। ভাবছেন তো এ আবার কিরকমের গাড়ি? যেখানে একজন বা দুজন নয়, একাধিক মানুষ মিলে চালাচ্ছেন, তাও আবার সাইকেলের মতো প্যাডেল করে। এই অদ্ভূত গাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার জেব্রা ক্রসিং-এর ওপর দিয়ে সবাই দু-চাকার সাইকেল চালিয়ে যাচ্ছেন। আর তারই মধ্যে ছোট্ট বাসের মত দেখতে যার মাথায় কোনো ছাদ নেই সেরকম একটা সবুজ রঙের গাড়ি চলে যাচ্ছে। আর তাতে বাসেরই মত সিট রয়েছে। তাতে অনেক বাচ্চা বসে আছে, আর সাইকেলের মত প্যাডেল করছে। আবার কিছুক্ষণ পর দেখা যায় একই ভাবে আরও একটি গাড়ি ঠিক ওই ভাবেই আসছে। তাতেও অনেক বাচ্চা বসে আছে, আর প্যাডেল করেই যাচ্ছে। আর বেশ দ্রুতই দৌড়চ্ছে। এই অভিনব সাইকেল চালানোর ভিডিও সম্প্রতি নেট দুনিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে। এই অদ্ভুত সাইকেলের ভিডিও দেখে অনেকেই চমকে গেছেন।
viral bicycle video.