Advertisement

Tala Bridge এর ল্যাম্পপোস্টে উঠে জিম! যুবকের কীর্তি VIRAL

টালা ব্রিজে স্টান্টবাজি যুবকের। নাজেহাল দমকল কর্মীরা। মঙ্গলবার টালা ব্রিজের একটি ল্যাম্পপোস্টের মাথায় চড়ে বসলেন এক যুবক। আর সেখান থেকেই বারবার দাবি, 'শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চাই।' এখানেই শেষ নয়, জামা কাপড় খুলে ল্যাম্পপোস্টে বেঁধে কখনও ল্যাম্পপোস্টের রড ধরে ঝুলে পড়েন, আবার কখনও ওখানে বসেই দেখাতে থাকেন নানা স্টান্ট। যুবকের কীর্তি দেখে ভিড় জমানোর স্থানীয়রা। নেমে আসার হাজার অনুরোধ করলেও কর্ণপাত করেনি ওই যুবক। পরে দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার সম্ভব হয়। দেখুন সেই ভিডিও।

Youth Acts Stunts On a Lamp Post Of Tala Bridge, Viral Video

Advertisement
POST A COMMENT