আসানসোল আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের, জানুয়ারিতে শুনানি

এবার আসানসোল আদালতে সর্বভারতীয় কংগ্রেস সম্পাদক তথা সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের হল। জানুয়ারিতে হবে শুনানি। কিন্তু কেন?

Advertisement
আসানসোল আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়েররাহুল গান্ধী-ফাইল ছবি
হাইলাইটস
  • আসানসোল আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা
  • ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ
  • রাহুল গান্ধীকে আসতে হবে আসানসোল

এবার আসানসোল আদালতে সর্বভারতীয় কংগ্রেস সম্পাদক তথা সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের হল। আসানসোল আদালতের এক আইনজীবী মামলাটি দায়ের করলেন। আদালত সেই মামলা গ্রহণ করেছে বলে খবর মিলেছে।

মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের

জানা গিয়েছে, আগামী মাসে সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। আসানসোলের প্রবীণ আইনজীবী পীযূষকান্তি গোস্বামী মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগনামায় তিনি কংগ্রেস সাংসদের সঙ্গে আরও বেশ কয়েকজনের নাম যুক্ত করেছেন।

অভিযোগ কী?

তিনি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত ১২ ডিসেম্বর এবং ১৯ শে ডিসেম্বর রাহুল গান্ধী রাজস্থান এবং উত্তর প্রদেশের দুটি সভায় হিন্দুত্ববাদীদের প্রসঙ্গ টেনে বলেছেন ক্ষমতার লোভে হিন্দুত্ববাদীরা সত্যকেও ভুলে যায় । দেশের দুর্দশার জন্য এরাই দায়ী।

ধর্মীয় ভাবাবেগে আঘাত

রাহুল গান্ধীর এই বক্তব্যের বিভিন্ন কাটিং এবং বৈদ্যুতিন মিডিয়ার নির্দিষ্ট তথ্য তিনি প্রমাণ রূপে দেন । পীযূষবাবু অভিযোগ করেন, এতে তাঁর ধর্মীয় ভাবাবেগে ধাক্কা লেগেছে। সংবিধানে যে কোনও মানুষ যে কোনও ধর্ম পালন করতে পারেন। কিন্তু কারও ধর্ম নিয়ে এভাবে আঘাত করা যায় না।  ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ক এবং ২৯৮ ধারায় এই মামলা আদালত গ্রহণ করে।

আগামী মাসে এই মামলার শুনানি

এই মামলাটি গ্রহণের পর তা শুনানির জন্য মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আসানসোলের সপ্তম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠিয়ে দেন। আগামী মাসে এই মামলার শুনানি ওই ম্যাজিস্ট্রেটের আদালতে হবে বলে পীযূষবাবু জানিয়েছেন।

 

POST A COMMENT
Advertisement