তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ, সুইসাইড নোটে কী লেখা?

এদিন সকালে নিজের বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান বাড়ির লোকেরা। পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। অন্যদিকে, বুধবার ঝালদাতে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে কংগ্রেস।

Advertisement
তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ, পাশে সুইসাইড নোট
হাইলাইটস
  • তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ
  • সুইসাইড নোটে কী লেখা?
  • জানুন বিস্তারিত তথ্য

তপন কান্দুর সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণব-এর ঝুলন্ত দেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। গুলিকাণ্ডের ঘটনার দিন তিনি ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর সঙ্গে ছিলেন। এদিন সকালে নিজের বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান বাড়ির লোকেরা। পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। অন্যদিকে, বুধবার ঝালদাতে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে কংগ্রেস।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ঝলদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। মঙ্গলবার সেই ঝালদাতেই ছিল পুরবোর্ড গঠন। পুরসভার মোট আসন সংখ্যা ১২। তারমধ্যে তৃণমূল দখলে ৫টি আসনে। কংগ্রেসের দখলেও যায় ৫টি আসন। আর বাকি ২টি আসন জেতেন নির্দল প্রার্থীরা। কিন্তু তপন কান্দু খুন হওয়ায়, বর্তমানে ওই পুরসভায় কংগ্রেসের কাউন্সিলরের সংখ্যা ৪। অন্যদিকে ১ নির্দল কাউন্সিলর ইতিমধ্যে যোগ দিয়েছেন তৃণমূলে। যার জেরে বর্তমানে পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ৬। নয়া পুরবোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন সুরেশ আগরওয়াল। তপন কান্দুর খুনের পর ঝালদায় তৃণমূলের বোর্ড গঠনের প্রতিবাদে মঙ্গলবার কালাদিবস পালন করেন কংগ্রেস কর্মী সংর্থকেরা। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর নেতৃত্বে করা হয় মিছিল। সেই মিছিল করে ঝালদা পুরসভা চত্বরে পৌঁছতেই তাঁদের আটকে দেয় পুলিশ। যার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কংগ্রেস নেতা কর্মীদের। ধস্তাধস্তির মাঝে ভেঙে যায় পুলিশের ব্যারিকেডও।

তপন কান্দু খুনের ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অবিলম্বে রাজ্য পুলিশের হাতে থাকা সমস্ত নথি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অভিযোগকারী ও মানুষের মনে আস্থা ফেরাতেই এই নির্দেশ বলে জানিয়েছে আদালত। কিন্তু এরই মাঝে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধার হল।

Advertisement

POST A COMMENT
Advertisement