গ্রেফতার সাংবাদিক মানব গুহমোমিনপুর হিংসার (Mominpur Violence) ঘটনায় উস্কানিমূলক ভিডিও শেয়ার করার অভিযোগে গ্রেফতার সোশ্যাল মিডিয়া সাংবাদিক মানব গুহ (Journalist Manab Guha)। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশ বলেছে, মানব যে ধরনের ভিডিও শেয়ার করেন, তা সমাজে আরও উত্তেজনা ছড়াতে পারত। গত ৯ অক্টোবর লক্ষ্মীপুজোর দিন মোমিনপুর এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। রাতে একবালপুর থানা (Ekbalpur Police Station) ঘেরাও করে বিক্ষোভকারীরা। চলে পাথর ছোড়া। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়া হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে কয়েকজন।
এই হামলায় দুই আইপিএস-সহ ৯ পুলিশ কর্মী আহত হয়েছেন। আইপিএস সৌম্য রাই পায়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে। পর্যন্ত চারটি মামলা রুজু করা হয়েছে। ধৃতদের প্রত্যেককে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এসব আসামির বিরুদ্ধে হামলা, সম্পত্তি ক্ষতির মতো গুরুতর অভিযোগ রয়েছে। উত্তেজনার পর ১২ অক্টোবর পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
পুলিশ জানিয়েছে, ওইদিন রাতে মোট ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, ৪টি ট্যাক্সি, ২০টি স্কুটার ও ২টি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সবকিছুই সিসিটিভি-তে ধরা পড়েছে। এমন পরিস্থিতিতে আগামীদিনে আরও কয়েকজনকে গ্রেফতার হতে পারে বলে দাবি করছে কর্তৃপক্ষ।
নোয়াখালি দাঙ্গার তুলনা বিজেপি-র:
মোমিনপুরে হিংসার ঘটনায় বিজেপির সোশ্যাল মিডিয়া প্রধান অমিত মালব্য টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছিলেন। ১৯৪৬ সালের নোয়াখালি দাঙ্গার কথা উল্লেখ করে তিনি বলেন, 'মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না, পুনরাবৃত্তি করছে।' তিনি বিষয়টিকে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তুলনা করেন। মোমিপুর কাণ্ডে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।