West Bengal Forest Department Monsoon Safety: বর্ষায় ডুয়ার্সের বন্যপ্রাণ ও পর্যটকদের সুরক্ষায় 'অপারেশন রেসকিউ', তৈরি অত্যাধুনিক বোট

গত বছর অক্টোবরের সেই বিধ্বংসী বন্যায় গরুমারার জলঢাকা নদীতে জলস্তর আচমকা বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গন্ডার ভেসে গিয়েছিল। মৃত্যু হয়েছিল একাধিক বন্যপ্রাণীর। অতীতেও তিস্তা বা জলঢাকা পার হতে গিয়ে মাঝেমধ্যেই হস্তীশাবকদের ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে।

Advertisement
বর্ষায় ডুয়ার্সের বন্যপ্রাণ ও পর্যটকদের সুরক্ষায় 'অপারেশন রেসকিউ', তৈরি অত্যাধুনিক বোটপুজোয় ভিড় এড়িয়ে সময় কাটাতে চলুন ডুয়ার্সের লুকনো এই সৌন্দর্যের খনিতে

West Bengal Forest Department Monsoon Safety: পাহাড় ও ডুয়ার্সে বর্ষা নামা মানেই দুশ্চিন্তার ভাঁজ বনকর্তাদের কপালে। ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া তিস্তা, তোর্ষা, জলঢাকা কিংবা মূর্তির রূপ তখন ভয়ংকর। আর সেই উত্তাল স্রোতে মাঝেমধ্যেই সলিল সমাধি ঘটে হাতি, গন্ডার বা হরিণের মতো বন্যপ্রাণীদের। সেই সঙ্গে ডুয়ার্সের বর্ষাপ্রেমী পর্যটকদের নিয়েও বিপাকে পড়তে হয়। গত কয়েক বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বর্ষার আগেই কোমর বেঁধে নামছে উত্তরবঙ্গ বন্যপ্রাণী বিভাগ। বন্যপ্রাণীদের প্রাণ বাঁচাতে এবার শুধু স্থলপথ নয়, জলপথেও শুরু হচ্ছে কড়া নজরদারি।

নদীতে নামছে র‍্যাফটিং বোট
উত্তরবঙ্গ বন্যপ্রাণী বিভাগের বনপাল ভাস্কর জেভি জানিয়েছেন, নদী সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি গঠন করা হয়েছে বিশেষ উদ্ধারকারী দল। তোর্ষা ও জলঢাকা নদীর প্রবল স্রোতে কোনও বন্যপ্রাণী বিপদে পড়লে তাদের দ্রুত উদ্ধারের জন্য কেনা হয়েছে অত্যাধুনিক র‍্যাফটিং বোট। জলদাপাড়া অভয়ারণ্যের জন্য দুটি এবং গরুমারার জন্য একটি বিশেষ বোট ইতিমধ্যেই আনা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস পেলেই ২৪ ঘণ্টা সজাগ থাকবে এই বিশেষ টিম।

গত বছর অক্টোবরের সেই বিধ্বংসী বন্যায় গরুমারার জলঢাকা নদীতে জলস্তর আচমকা বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গন্ডার ভেসে গিয়েছিল। মৃত্যু হয়েছিল একাধিক বন্যপ্রাণীর। অতীতেও তিস্তা বা জলঢাকা পার হতে গিয়ে মাঝেমধ্যেই হস্তীশাবকদের ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। মূলত হাতি বা গন্ডারের মতো ভারী প্রাণীরা প্রবল স্রোতের সামনে অসহায় হয়ে পড়ে। এই বিপর্যয় রুখতেই এবার আগাম মানচিত্র তৈরি করেছে বনদফতর।

কুনকি হাতির টহল ও বিশেষ নজরদারি
ডুয়ার্সের বনাঞ্চলগুলির যাতায়াতের প্রধান করিডরই হলো এই নদীগুলি। খাদ্যের সন্ধানে বা এক বন থেকে অন্য বনে যাওয়ার সময় প্রাণীরা নদীপথ ব্যবহার করে। বর্ষায় যে নদীগুলি বিপজ্জনক হয়ে ওঠে, সেগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। শুধু বোট নয়, বন্যপ্রাণীদের নিরাপদ এলাকায় সরিয়ে নিতে ব্যবহার করা হবে প্রশিক্ষিত কুনকি হাতিও। প্রয়োজনে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (SDRF) সাহায্য নেওয়ার পরিকল্পনাও রাখা হয়েছে। সব মিলিয়ে ডুয়ার্সের বন্যপ্রাণ রক্ষায় এবার কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement