Malda Manikchak Three Girls Drowned In Ganges: মানিকচকে গঙ্গায় একসঙ্গে তলিয়ে গেল তিন কিশোরী, ডুবুরি নামিয়েও খোঁজ মেলেনি

নিখোঁজ তিন বালিকার নাম তিথি মণ্ডল (৯), ইতি মণ্ডল (১০) এবং পিঙ্কি মণ্ডল (১১)। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তিন সন্তানের নিখোঁজ হওয়ার খবরে কান্নার রোল উঠেছে পরিবারে।

Advertisement
মানিকচকে গঙ্গায় একসঙ্গে তলিয়ে গেল তিন কিশোরী, ডুবুরি নামিয়েও খোঁজ মেলেনিমানিকচকে গঙ্গায় একসঙ্গে তলিয়ে গেল তিন কিশোরী, ডুবুরি নামিয়েও খোঁজ মেলেনি

Malda Manikchak Three Girls Drowned In Ganges: বাড়ির ভেতরে তখন ধূপ-ধুনো জ্বালিয়ে চলছে পুজোর আয়োজন। ঠিক সেই সময়েই সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে গঙ্গায় স্নান করতে চলে গিয়েছিল তিন কিশোরী। কিন্তু সেই আনন্দই যে এমন চরম ট্র্যাজেডিতে বদলে যাবে, তা কে জানত! সোমবার সকালে মালদার মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে নদীর অতল জলে তলিয়ে গেল তিন নাবালিকা। নিখোঁজ তিন বালিকার নাম তিথি মণ্ডল (৯), ইতি মণ্ডল (১০) এবং পিঙ্কি মণ্ডল (১১)। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তিন সন্তানের নিখোঁজ হওয়ার খবরে কান্নার রোল উঠেছে পরিবারে।

নিখোঁজ এক নাবালিকার মা বুকফাটা কান্নায় ভেঙে পড়ে জানান, ঘটনার সময়ে তাঁরা ঘরের ভেতর পুজো করছিলেন। সেই সুযোগেই পরিবারের বড়দের নজর এড়িয়ে ওই তিন নাবালিকা একসঙ্গে গঙ্গায় স্নান করতে চলে যায়। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই তারা গভীর জলের স্রোতে তলিয়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হুড়মুড়িয়ে নদীর পাড়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা এবং স্থানীয় মানুষজন। খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন একদল স্থানীয় যুবক। তৎক্ষণাৎ ডিঙি নৌকা নামিয়ে গঙ্গায় জাল ফেলে এবং নদীতে ডুব দিয়ে নিখোঁজ বালিকাদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাতে শুরু করেন তাঁরা। কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত কারও হদিশ মেলেনি।

স্থানীয় এক বাসিন্দা  জানান, ‘তিনটে নাবালিকা হঠাত করেই চোখের সামনে জলের তোড়ে ডুবে গেল। আমরা সঙ্গে সঙ্গে নৌকা নামিয়ে, জাল ফেলে অনেক খোঁজার চেষ্টা করেছি। কিন্তু কাউকেই খুঁজে পাইনি। এ বার সিভিল ডিফেন্সের কর্মীরা এসে খোঁজা শুরু করেছেন।’ এদিকে দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে ইতিমধ্যেই সিভিল ডিফেন্সের একটি বিপর্যয় মোকাবিলা টিমকে নামানো হয়েছে। স্পিডবোট ও দক্ষ ডুবুরি দিয়ে গঙ্গার বুকে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও পরিস্থিতির ওপর নজর রাখছেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement