Husband Kills Wife Malda: মালদায় নারকীয় কাণ্ড, স্ত্রীকে কুপিয়ে পাথর দিয়ে মুখ থেঁতলে খুন করল স্বামী

Husband Kills wife Malda: জানা গিয়েছে, তিন বছর আগে সম্পর্কে খুড়তুতো দাদা ইস্তামুলের সঙ্গে বিয়ে হয়েছিল মাজিমার। পেশায় পরিযায়ী শ্রমিক ইস্তামুলের সঙ্গে বিয়ের পর থেকেই বনিবনা ছিল না তাঁর। অশান্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছিল।

Advertisement
মালদায় নারকীয় কাণ্ড, স্ত্রীকে কুপিয়ে পাথর দিয়ে মুখ থেঁতলে খুন করল স্বামীMalda Brutal Murder: মালদায় নারকীয় হত্যাকাণ্ড

Husband Kills wife Malda: সম্পর্কের টানাপোড়েন থেকে যে এমন বীভৎস পরিণতি হতে পারে, তা ভেবেই শিউরে উঠছে গোটা জেলা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বেজপুরায় এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তাঁর নিজের স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম মাজিমা খাতুন (২৫)। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর ভারী পাথর দিয়ে মুখ থেঁতলে ওই তরুণীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী শেখ ইস্তামুল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে এই হাড়হিম করা ঘটনাটি ঘটে। অভিযোগ, মাজিমার ওপর অতর্কিতে হামলা চালায় তাঁর স্বামী ইস্তামুল। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। এরপর মৃত্যু নিশ্চিত করতে ভারী পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় তরুণীর মুখ। এখানেই শেষ নয়, বাঁশ দিয়ে পিটিয়ে মাজিমার হাত ও পা ভেঙে দেওয়া হয়েছে বলেও পরিবারের দাবি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মালদহ মেডিক্যাল হয়ে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, তিন বছর আগে সম্পর্কে খুড়তুতো দাদা ইস্তামুলের সঙ্গে বিয়ে হয়েছিল মাজিমার। পেশায় পরিযায়ী শ্রমিক ইস্তামুলের সঙ্গে বিয়ের পর থেকেই বনিবনা ছিল না তাঁর। অশান্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। বছর দুয়েক আগে দম্পতির একটি পুত্রসন্তান হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু মাসখানেক আগে জয়পুর থেকে বাড়ি ফেরার পর অশান্তি ফের চরমে পৌঁছায়। ইস্তামুল নিজের বাড়ির কাজ শুরু করায় মাজিমা বাপের বাড়িতে থাকতে শুরু করেন। রবিবার মাঝরাতেই সেই শ্বশুরবাড়িতে চড়াও হয়ে মাজিমার ওপর নারকীয় হামলা চালায় ঘাতক স্বামী।

নিহত বধূর বাবা শেখ মাজিরুদ্দিনের অভিযোগের তির জামাই ইস্তামুলের দিকেই। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতক অভিযুক্ত ইস্তামুলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের পাশাপাশি ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement