Mathabhanga Pardubi Double Murder: মাথাভাঙ্গায় প্রৌঢ় দম্পতির গলা কেটে খুন, ঘর থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Mathabhanga Pardubi Double Murder: নিহতদের নাম রহিমউদ্দিন বস্তাদার (৬০) ও তাঁর স্ত্রী আসিয়া বিবি (৫০)। দু’জনকেই গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই জোড়া খুনের নেপথ্যে নাতির প্রেমের সম্পর্ক নাকি পুরনো জমি বিবাদ, তা নিয়ে ধন্দে পুলিশ।

Advertisement
মাথাভাঙ্গায় দম্পতির গলা কেটে খুন, ঘর থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার প্রতীকী ফাইল ছবি (Photo: Representational)

Mathabhanga Pardubi Double Murder: সাতসকালে ঘর থেকে উদ্ধার হলো দম্পতির রক্তাক্ত দেহ। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। নিহতদের নাম রহিমউদ্দিন বস্তাদার (৬০) ও তাঁর স্ত্রী আসিয়া বিবি (৫০)। দু’জনকেই গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই জোড়া খুনের নেপথ্যে নাতির প্রেমের সম্পর্ক নাকি পুরনো জমি বিবাদ, তা নিয়ে ধন্দে পুলিশ।

ঘটনার মূলে কী?
পরিবারের সদস্যদের গলায় এখন কান্নার রোলের পাশাপাশি ঝরছে একরাশ আতঙ্ক। তাঁদের দাবি, নিছক ডাকাতি বা সাধারণ বিবাদ নয়, এই খুনের শিকড় লুকিয়ে আছে এক নাবালকের প্রেমে। মৃত রহিমউদ্দিনের এক নাবালক নাতির সঙ্গে প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। পরিবারের অভিযোগ, ওই তরুণীর বাড়ির লোকজন এই সম্পর্ক কোনওভাবেই মেনে নিতে পারেনি। তরুণীর পরিজনরা আগে একাধিকবার খুনের হুমকিও দিয়েছিল বলে দাবি করা হচ্ছে। নাতির সেই ‘অপরাধের’ বদলা নিতেই কি কালঘুমে থাকা দম্পতিকে বলি হতে হলো? প্রশ্ন উঠছে এলাকায়।

তদন্তে পুলিশ
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ঘর থেকে দম্পতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আধিকারিকদের মতে, যেভাবে গলা কেটে খুন করা হয়েছে, তা যথেষ্ট পেশাদার খুনিদের কাজ বলে মনে হচ্ছে। তবে শুধু প্রেমের তত্ত্বেই থমকে নেই তদন্ত। জমি সংক্রান্ত কোনও পুরনো শত্রুতা থেকে এই আক্রোশ কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ দফতর থেকে জানানো হয়েছে, শীঘ্রই দোষীদের চিহ্নিত করা হবে। জোড়া খুনের এই বীভৎসতায় তেঁতুলতলা এখন থমথমে।

 

POST A COMMENT
Advertisement