Nepal Tourism Rules For Indians 2026: 'গুজবে কান দেবেন না', ভারতীয় পর্যটকদের জন্য নেপাল জারি করল প্রেস বিবৃতি, কী বলছে?

Nepal Tourism Rules For Indians 2026: গত কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছিল যে, ভারতীয় নাগরিকদের জন্য এবার থেকে নেপালে বাধ্যতামূলক পরিচয়পত্র লাগবে, থাকা যাবে সর্বোচ্চ ৩০ দিন এবং নিয়ম ভাঙলে গাড়ি বাজেয়াপ্ত করা হবে।

Advertisement
'গুজবে কান দেবেন না', ভারতীয় পর্যটকদের জন্য নেপাল জারি করল প্রেস বিবৃতি, কী বলছে?নেপাল (ফাইল ছবি)

Nepal Tourism Rules For Indians 2026: হিমালয়ের কোলে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য স্বস্তির খবর। নেপাল ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের ওপর নতুন কোনো বিধিনিষেধ বা কড়াকড়ি আরোপ করা হয়নি। সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জল্পনা নস্যাৎ করে দিয়ে নেপাল ট্যুরিজম বোর্ড স্পষ্ট জানিয়েছে, ভারতীয় পর্যটকদের জন্য নিয়মের কোনো পরিবর্তন হয়নি। ১৩ মে নেপাল সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিভ্রান্তি দূর করা হয়েছে।

বিভ্রান্তি ও আসল তথ্য
গত কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছিল যে, ভারতীয় নাগরিকদের জন্য এবার থেকে নেপালে বাধ্যতামূলক পরিচয়পত্র লাগবে, থাকা যাবে সর্বোচ্চ ৩০ দিন এবং নিয়ম ভাঙলে গাড়ি বাজেয়াপ্ত করা হবে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এই খবরগুলি সম্পূর্ণ 'ভিত্তিহীন' এবং 'বিভ্রান্তিকর'। ভারত ও নেপালের দীর্ঘদিনের যে উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আগের মতোই অটুট থাকছে।

ডিজিটাল পথে আরও সুবিধা
পর্যটকদের যাতায়াত আরও মসৃণ করতে বরং একগুচ্ছ ইতিবাচক পদক্ষেপ নিয়েছে প্রতিবেশী দেশ। নেপাল কাস্টমস বিভাগের উদ্যোগে এখন থেকে বিদেশি বা ব্যক্তিগত গাড়ি নিয়ে নেপালে প্রবেশের অনুমতি মিলবে অনলাইনেই। এর ফলে সীমান্তে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা বা রাজস্ব জমা দেওয়ার ঝক্কি পোহাতে হবে না পর্যটকদের। এই ডিজিটাল ব্যবস্থার লক্ষ্যই হলো পর্যটনকে আরও সহজ ও আনন্দদায়ক করে তোলা।

nepal tourism

নেপাল প্রশাসনের আর্জি
ভিত্তিহীন কোনও তথ্য যাচাই না করে ছড়াতে নিষেধ করেছে নেপাল সরকার। তারা সাফ জানিয়েছে, ভারত নেপালের সবচেয়ে বড় বন্ধু। সাংস্কৃতিক ও ঐতিহাসিক এই বন্ধনকে আরও মজবুত করতে নেপাল সবসময় ভারতীয় অতিথিদের জন্য দুয়ার খোলা রেখেছে। পর্যটকদের নিরাপত্তায় তারা কোনো আপস করবে না। তাই ব্যাগ গুছিয়ে প্রিয় গন্তব্যে পাড়ি দেওয়ার আগে গুজবে কান না দিয়ে সরকারি তথ্যে ভরসা রাখতে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement