UP youths arrested in Raiganj: ফেরিওয়ালার ছদ্মবেশে চুরির চেষ্টার অভিযোগ, রায়গঞ্জে গণপ্রহার উত্তরপ্রদেশের ৩ যুবককে

রবিবার সকালে শহরের নেতাজিপল্লী এলাকায় চুরির চেষ্টার অভিযোগে উত্তরপ্রদেশের তিন যুবককে হাতেনাতে পাকড়াও করল স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা তাঁদের গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেয় বলে অভিযোগ। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে যায়।

Advertisement
ফেরিওয়ালার ছদ্মবেশে চুরির চেষ্টার অভিযোগ, রায়গঞ্জে গণপ্রহার উত্তরপ্রদেশের ৩ যুবককেফেরিওয়ালার ছদ্মবেশে চুরির চেষ্টার অভিযোগ, রায়গঞ্জে গণপ্রহার উত্তরপ্রদেশের ৩ যুবককেi প্রতীকী ছবি

UP youths arrested in Raiganj: দিনের বেলা ফেরিওয়ালার বেশে পাড়ায় পাড়ায় ঘুরে ‘রেইকি’, আর সুযোগ বুঝলেই সিঁদ কাটা— উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে ধরা পড়ল এমনই এক আন্তঃরাজ্য চোর চক্র। রবিবার সকালে শহরের নেতাজিপল্লী এলাকায় চুরির চেষ্টার অভিযোগে উত্তরপ্রদেশের তিন যুবককে হাতেনাতে পাকড়াও করল স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা তাঁদের গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেয় বলে অভিযোগ। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে যায়।

রীতিমতো ছক কষে অপারেশন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম তোয়েব সালমানী (২৫), সাহেব কুরেশী (২৪) এবং সার্ভিস কুরেশী (৩১)। এরা সকলেই উত্তরপ্রদেশের মোজাফফরনগর জেলার বাসিন্দা। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত এরা। পাড়ায় পাড়ায় ফেরিওয়ালার কাজ করার আড়ালে আদতে এরা কোন বাড়ির নিরাপত্তা কেমন, তা তদারকি করত বলে অভিযোগ। রবিবার সকালে নেতাজিপল্লীর একটি বাড়িতে ঢুকে হাতসাফাইয়ের চেষ্টা করতেই গৃহকর্তারা টের পেয়ে চিৎকার শুরু করেন। পালানোর পথ ছিল না, বাসিন্দারা ঘিরে ফেলে ধরে ফেলে তিনজনকে।

আদালতে পেশ ও জনরোষ
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার বিকেলে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাঁদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। তবে এই ঘটনায় শহরের জনমানসে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক ও ফেরিওয়ালাদের ওপর পুলিশের নজরদারি আরও বাড়ানো দরকার। কারণ, ছদ্মবেশী চোরদের দাপটে সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার উপক্রম হয়েছে।

 

POST A COMMENT
Advertisement