WB election result weather update North Bengal: ভোট গণনার দিন উত্তরে দুর্যোগের ভ্রুকুটি, পাহাড়ে ধসের সতর্কতা

WB election result weather update North Bengal: ৪ মে উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে নিয়ে অশনি সংকেত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সিকিম আবহাওয়া দফতরের তরফেও জারি করা হয়েছে সতর্কতা। দার্জিলিং, কালিম্পং থেকে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, সর্বত্রই ভারী বৃষ্টির তাণ্ডবের সম্ভাবনা। বুধবার পর্যন্ত চলবে এই দাপট।

Advertisement
ভোট গণনার দিন উত্তরে দুর্যোগের ভ্রুকুটি, পাহাড়ে ধসের সতর্কতাউত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্ট

WB election result weather update North Bengal: আগামী ৪ মে। বাংলার ভাগ্য নির্ধারণের দিন। কার গলায় উঠবে জয়ের মালা, আর কার কপালে জুটবে পরাজয়, তা নিয়ে যখন তুঙ্গে রাজনৈতিক পারদ, ঠিক তখনই প্রকৃতির মেজাজ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। হাওয়া অফিসের ইঙ্গিত বলছে, মঙ্গলবার পর্যন্ত কাটছে না দুর্যোগের মেঘ। অর্থাৎ, গণনার দিন অঝোর ধারায় ভিজতে পারে বাংলা। এই শীতল পরশ জয়ী প্রার্থীদের বিজয় মিছিলে জল ঢালবে, নাকি স্বস্তি এনে দেবে,  আপাতত সেটাই দেখার।

৪ মে উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে নিয়ে অশনি সংকেত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সিকিম আবহাওয়া দফতরের তরফেও জারি করা হয়েছে সতর্কতা। দার্জিলিং, কালিম্পং থেকে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, সর্বত্রই ভারী বৃষ্টির তাণ্ডবের সম্ভাবনা। বুধবার পর্যন্ত চলবে এই দাপট। উত্তরের জেলাগুলোতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা ও দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। পাহাড়ে ধস নামার আশঙ্কার পাশাপাশি সমতলেও জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর।

দার্জিলিং ও সিকিম পাহাড়ে ধস সতর্কতা জারি করা হয়েছে এবং সমতলে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস রয়েছে।জেলা প্রশাসনকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। ফলে নিরাপত্তার পাশাপাশি প্রকৃতির রোষ থেকে বাঁচতে উত্তরবঙ্গের গ্রামীণ এলাকাগুলিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও তৈরি থাকতে বলা হয়েছে। দুর্যোগের কারণে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বেড়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, কাল রবিবার থেকে বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা। বাঁকুড়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ঘণ্টায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তিলোত্তমা কলকাতাতেও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। ফলে কাঠফাটা গরম না থাকলেও, গণনার দিন আকাশের মুখভার থাকার সম্ভাবনাই বেশি। এখন প্রশ্ন একটাই, প্রকৃতির এই মেজাজ কি শেষমেশ নির্বাচনী আমেজে জল ঢেলে দেবে।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement