Advertisement

CM Suvendu Adhikari এর প্রথম North Bengal Tour, কী প্ল্যান? সব বললেন...

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এখন থেকে প্রতি মাসে তিনি উত্তরবঙ্গ সফরে আসবেন এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরাসরি খতিয়ে দেখবেন। শুধু তাই নয়, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসে প্রশাসনিক কাজকর্ম দেখাশোনা করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশিপাশি তিনি আরও বলেন, 'উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রতি মাসে সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে।'

CM Suvendu Adhikari Major Announcement For North Bengal

Advertisement
POST A COMMENT