Advertisement
পশ্চিমবঙ্গ

Amit Shah Reached West Bengal: শুক্রবার রাতে বাগডোগরায় এসে পৌঁছলেন অমিত শাহ, স্বাগত জানাতে হাজির মুখ্য়মন্ত্রী শুভেন্দু

অমিত শাহ ১
  • 1/13

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আজ, শুক্রবার রাতে তিনি রাজ্যে এসে পৌঁছেছেন।

অমিত শাহ ২
  • 2/13

উত্তরবঙ্গ ও কলকাতা মিলিয়ে আগামী দু'দিন তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

 

অমিত শাহ ৩
  • 3/13

শুক্রবার রাত ১০টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, মন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ জয়ন্ত রায়, সাংসদ রাজু বিস্তা সহ বিজেপির কর্মকর্তা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।

Advertisement
অমিত শাহ ৪
  • 4/13

বিমানবন্দর থেকে বেরোনোর পর, তিনি সরাসরি শিলিগুড়ির কদমতলায় বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতরের উদ্দেশে রওনা দেন।

অমিত শাহ ৫
  • 5/13

শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে কদমতলার ওই বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতরেই। সেখানেই তিনি নৈশকালীন বিশ্রাম নেবেন।

অমিত শাহ ৬
  • 6/13

পরদিন অর্থাৎ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে অমিত শাহ শিলিগুড়ির জুমাগাছে বিএসএফের ১৮তম ব্যাটালিয়নের সীমা চৌকিতে পৌঁছবেন।

অমিত শাহ ৭
  • 7/13

সীমা চৌকিতে আয়োজিত বিশেষ প্রহরী সম্মেলনে যোগ দেবেন তিনি। এর পাশাপাশি সেখানে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement
অমিত শাহ ৮
  • 8/13

জুমাগাছের এই কর্মসূচি থেকেই তিনি সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। একই সাথে বিএসএফ জওয়ানদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি।

অমিত শাহ ৯
  • 9/13

এরপর দুপুর ২টো থেকে শিলিগুড়ির উত্তরকন্যা সভাগৃহে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৪টা ৪০ মিনিট থেকে উত্তরকন্যায় আরেকটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে পশ্চিমবঙ্গে নতুন ফৌজদারি আইন কার্যকর করা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন তিনি।

অমিত শাহ ১০
  • 10/13

উত্তরকন্যার কর্মসূচির শেষ পর্বে, সন্ধে ৬টা ১৫ মিনিটে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন অমিত শাহ।

অমিত শাহ ১১
  • 11/13

শনিবারের উত্তরবঙ্গ সফর শেষ করে রাত ৮টা ৫৫ মিনিটে তিনি কলকাতায় পৌঁছবেন। কলকাতার আলিপুরের ‘সৌজন্য’ গেস্ট হাউসে তাঁর রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
অমিত শাহ ১২
  • 12/13

পরদিন, রবিবার সকাল ১১টা থেকে ‘সৌজন্য’ গেস্ট হাউসেই পশ্চিমবঙ্গের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর ২টোয় আলিপুরের ঐতিহাসিক ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ‘ওয়ার্ড মিউজিয়াম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

অমিত শাহ ১৩
  • 13/13

বিকেল ৪টেয় নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল বেঙ্গল ডেইরির নতুন দই উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অমিত শাহ। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই তাঁর দু'দিনের পশ্চিমবঙ্গ সফরের সরকারি কর্মসূচি শেষ হবে।

Advertisement