Advertisement
পশ্চিমবঙ্গ

North Bengal Weather Alert: উত্তরবঙ্গে Red Alert, ধস পাহাড়ে, ফুঁসছে তিস্তা-মহানন্দা

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 1/13

টানা ভারী বৃষ্টির জেরে ফের মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল পাহাড় ও সমতলের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে গত কয়েকদিন ধরে চলা লাগাতার বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে।
 

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 2/13

শুক্রবার সকালে হিলকার্ট রোডের উপর গয়াবাড়িতে প্রবল বৃষ্টির জেরে আচমকা রাস্তা ভেঙে পড়ে। এর ফলে ওই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাতায়াত আপাতত সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 3/13

অন্যদিকে শুক্রবার সকালেই বালাসন নদীর জলস্তর হঠাৎ করে মারাত্মক বেড়ে যাওয়ায় দুধিয়ায় নির্মিত অস্থায়ী হিউম পাইপের সেতুটি নদীর প্রবল স্রোতে নিমেষের মধ্যে ভেসে যায়। এর ফলে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

Advertisement
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 4/13

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে দুধিয়া সেতুটি ভেঙে পড়ার পর সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে প্রশাসনের উদ্যোগে ওই অস্থায়ী সেতুটি তড়িঘড়ি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে মিরিক, সুখিয়াপোখরি ও সংলগ্ন পাহাড়ি এলাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা ছিল এই গুরুত্বপূর্ণ পথটি।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 5/13

হঠাৎ করে এই অস্থায়ী যোগাযোগ মাধ্যমটি নদীর জলের তোড়ে ভেসে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে তীব্র উদ্বেগ ও আশঙ্কা ছড়িয়ে পড়েছে। এদিকে পাহাড়ের পাশাপাশি ভারী বৃষ্টির কারণে সমতলের শিলিগুড়ি শহরের একাধিক নিচু এলাকাও ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 6/13

বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়ার এই অস্থায়ী সেতুটি ভেসে যাওয়ার খবর পেয়েই শুক্রবার তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শনে যান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তাঁর সঙ্গে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এবং অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 7/13

ঘটনাস্থল পরিদর্শনের পর রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে সাংসদ অভিযোগ করেন, মমতা সরকারের আমলে স্থায়ী সেতু নির্মাণে চরম দীর্ঘসূত্রিতার কারণেই প্রতি বর্ষায় সাধারণ মানুষকে এমন নাকাল হতে হচ্ছে ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে তিনি দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর আশ্বাস দেওয়ার পাশাপাশি বালাসন নদীতে স্থায়ী বাঁধ ও মজবুত সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে তুলে ধরেন।

Advertisement
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 8/13

আবহাওয়া দফতর আগামী কয়েকদিন উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সব স্তরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমস্ত যাত্রীদের বিকল্প রুট ব্যবহার করার এবং অত্যন্ত জরুরি কাজ ছাড়া অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 9/13

এদিকে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির জেরে মহানন্দা নদীর জলস্তরও বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের একাধিক লকগেট খুলে দেওয়া হয়েছে। ব্যারেজের লকগেটগুলি খুলে দেওয়ার ফলে নদীতে এখন অত্যন্ত প্রবল গতিতে জল প্রবাহিত হচ্ছে।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 10/13

প্রশাসন সূত্রে খবর, ব্যারেজে জলের চাপ কমাতে ও অতিরিক্ত জল দ্রুত নিষ্কাশনের জন্যই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নদী তীরবর্তী সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে এবং নদী পাড়ের সাধারণ মানুষকে নিরাপদ ও সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 11/13

অন্যপ্রান্তে টানা ভারী বৃষ্টিতে ডুয়ার্সের ডুডুয়া নদীর জলস্তর এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়ে মাত্র এক রাতেই নদীর উপর থাকা তিনটি বাঁশের সাঁকো সম্পূর্ণ ভেসে গিয়েছে। এর ফলে ধূপগুড়ি ও ফালাকাটা সংলগ্ন একাধিক বিস্তীর্ণ গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Advertisement
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 12/13

নদীর জল বাড়ায় চিলারঘাট, মল্লিকের ঘাট ও সাধুর ঘাটের গুরুত্বপূর্ণ সাঁকো তিনটি ভেসে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্কুল-কলেজের পড়ুয়ারা, স্থানীয় কৃষক ও নিত্যযাত্রীরা। কোনো বিকল্প পথ না থাকায় বহু ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ নৌকায় চেপে এই উত্তাল নদী পার হতে হচ্ছে।

 

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • 13/13

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই তাঁদের এই একই রকম চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে এখানে পাকা সেতুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি, তাই দ্রুত পাকা সেতু নির্মাণের দাবিতে ফের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও পূর্ব মল্লিক পাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement