North Bengal Additional Bus Service: উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত বাস নামাল সরকার, কোন কোন রুটে চলছে?

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ কার্যত বন্ধ। এমন পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাস চালাচ্ছে সরকার। সেই মতো শুরু হয়ে গিয়েছে পরিষেবা। কোন কোন রুটে বাস চলছে? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement
উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত বাস নামাল সরকার, কোন কোন রুটে চলছে?উত্তরবঙ্গের জন্য নয়া বাস
হাইলাইটস
  • উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ কার্যত বন্ধ
  • এমন পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাস চালাচ্ছে সরকার
  • কোন কোন রুটে বাস চলছে?

ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসে গিয়েছিল রেললাইন। আর সেটা সারানোর কাজ এখনও জোরকদমে চলছে। তারপরও স্বাভাবিক হয়নি পরিষেবা। এমন পরিস্থিতিতে শনিবার উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন ক্যানসেল করা হয়েছে। আর সেই কারণে অতিরিক্ত বাস সার্ভিস চালু করেছে রাজ্য সরকার। এখন প্রশ্ন হল, কোন কোন রুটে চলছে বাসগুলি? আসুন জেনে নেওয়া যাক। 

কোন রুটে কতগুলি বাস চলছে? 

  • কলকাতা–শিলিগুড়ি রুটে বাড়ানো হয়েছে বাস। এই রুটকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। 
  • এছাড়া দুর্গাপুর–বালুরঘাট।
  • কলকাতা–বালুরঘাট। 
  • মালদা-কলকাতা।

এই সব রুটেও বাড়ানো হয়েছে বাসের সংখ্যা। ইতিমধ্যেই সরকারি বাসে চেপে অনেক মানুষ উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন।

এই সব বাসের টিকিট মিলছে কোথা থেকে? 
এনবিএসটিসি এবং এসবিএসটিসি-এর নির্দিষ্ট কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে বাসের টিকিট। এছাড়া অনলাইনেই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া বেসরকারি অ্যাপ থেকেও বাসের টিকিট মিলছে।  

বাসের টিকিটের হাহাকার
উত্তরবঙ্গের লাইফলাইন হল রেল। কিন্তু সেই ট্রেন পরিষেবাই এখন ধসের জন্য ব্যাহত হয়েছে। প্রচুর ট্রেন বাতিল। সেই সঙ্গে একাধিক ট্রেনের রুট বদলে গিয়েছে। যার ফলে অনেকেই বাসের টিকিটের খোঁজ করছেন। বাসে চেপেই যেতে চাইছেন উত্তরবঙ্গ। 

কিন্তু হঠাৎ করে চাহিদা বাড়ার জন্য বাসের টিকিটের দাম একবারে চরমে পৌঁছে গিয়েছে। ১২০০-১৪০০ টাকার টিকিট ৩ থেকে ৪ গুণে বিক্রি হচ্ছে বলে খবর। এমনকী অনেক ক্ষেত্রে টাকা দিতে রাজি হওয়ার পরও টিকিট মিলছে না। 

এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। উত্তরবঙ্গের উদ্দেশে বাস বাড়ানো হয়েছে। তার মাধ্যমেই পরিস্থিতি সামলে দিতে চাইছে বিজেপির সরকার। 

আজও ট্রেন ক্যানসেল

শনিবার উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন ক্যানসেল। সেগুলি হল-

  • নাহারলাগুন–সাঁতরাগাছি স্পেশাল
  • কাটিহার– হাওড়া এক্সপ্রেস
  • গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
  • নিউ আলিপুরদুয়ার–শিয়ালদা পদাতিক এক্সপ্রেস
  • আলিপুরদুয়ার–শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • হলদিবাড়ি–শিয়ালদা দার্জিলিং মেল
  • বালুরঘাট–শিয়ালদা এক্সপ্রেস
  • বামনহাট–শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • যোগবাণী–কলকাতা এক্সপ্রেস
  • জলপাইগুড়ি রোড–পদাতিক হামসফর এক্সপ্রেস
  • রাধিকাপুর–কলকাতা এক্সপ্রেস
  • বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস
  • রাধিকাপুর–হাওড়া কুলিক এক্সপ্রেস
  • মালদা টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
  • নিউ আলিপুরদুয়ার–শিয়ালদা তিস্তা–তোর্সা এক্সপ্রেস
     

কবে স্বাভাবিক হবে পরিষেবা? 

রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি ১০ শতাংশ কাজও খুব দ্রুত গতিতে শেষ করা হচ্ছে। একবার কাজ শেষ হয়ে গেলেই দ্রুত শুরু হবে ট্রেন চলাচল।

 

POST A COMMENT
Advertisement