Alipurduar Accident Death: আলিপুরদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু

Alipurduar Accident Death: যাত্রীবাহী গাড়িটি প্রবল গতিতে বারোবিশার দিক থেকে আসছিল। পুটিমারি এলাকায় পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এবং রাস্তার পাশে থাকা বটগাছে ধাক্কা মারে।

Advertisement
আলিপুরদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যুআলিপুরদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু

Alipurduar Accident Death: সোমবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় রক্তাক্ত হল ৩১ নম্বর জাতীয় সড়ক। আলিপুরদুয়ার জেলার পুটিমারি এলাকায় দ্রুতগামী একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বিশাল বটগাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন তরুণের। মৃতদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। গাড়ির চালক গুরুতর আহত অবস্থায় বর্তমানে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত আনুমানিক ২টো নাগাদ যাত্রীবাহী গাড়িটি প্রবল গতিতে বারোবিশার দিক থেকে আসছিল। পুটিমারি এলাকায় পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এবং রাস্তার পাশে থাকা বটগাছে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে তিনটি অংশে ভেঙে যায়। গাড়ির ভেতরে থাকা তিন তরুণ ছিটকে সড়কের উপর পড়ে যান।

দুর্ঘটনার তীব্র শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত পৌঁছায় শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। ওসি সঞ্জীব মোদকের নেতৃত্বে পুলিশ রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিন তরুণকে মৃত ঘোষণা করেন। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পর কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মৃতদের বাড়ি আলিপুরদুয়ার ও সংলগ্ন এলাকায় বলে জানা গিয়েছে। কেন গভীর রাতে গাড়িটি এত দ্রুত গতিতে চলছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না কিংবা গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক।

 

POST A COMMENT
Advertisement