North Bengal Forests Closed: আজ থেকে পর্যটকদের জন্য বন্ধ ডুয়ার্স সহ উত্তরবঙ্গের সব জঙ্গল, কবে খুলবে?

উত্তরবঙ্গের দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান,বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য আজ থেকে বন্ধ থাকবে। গরুমারা বন্যপ্রানী বিভাগের অন্তর্গত নেওরাভ্যালি জাতীয় উদ্যানে আগামী তিনমাস পর্যটকরা প্রবেশ করতে পারবেন না। ডুয়ার্স মানেই জঙ্গল আর এই বর্ষার সময়ে বন্যপ্রাণীর প্রজননের যাতে কোন রকম সমস্যা না হয় সেই জন্যই এই সময় জঙ্গল পর্যটকদের প্রবেশ বন্ধ থাকে।

Advertisement
 আজ থেকে পর্যটকদের জন্য বন্ধ ডুয়ার্স সহ উত্তরবঙ্গের সব জঙ্গল, কবে খুলবে?বন্ধ হল জলদাপাড়া থেকে গরুমারা

ডুয়ার্স ঘুরতে যাবেন বলে টিকিট কেটেছেন? তাহলে এই খবরটি আপনার জানা অত্যন্ত জরুরি। আজ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনমাসের জন্য বন্ধ হয়ে গেল  উত্তরবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলি। অর্থাৎ উত্তরবঙ্গের সবকটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলিতে পর্যটকদের প্রবেশ বন্ধ হয়ে গেল। তিনমাস পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গলে প্রবেশ। প্রাণীদের প্রজনন সময়ের কারণেই জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করে গিয়েছে বর্ষা। আর বিধি অনুযায়ী এই বর্ষাকালীন সময়ে বন্ধ থাকবে রাজ্যের অভয়ারণ্যগুলি। বর্ষাকালীন নিরাপত্তা ও বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থে আগামী তিন মাসের জন্য বন্ধ রাখা হবে জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গ বন দফতরের ওয়াইল্ডলাইফ ডিভিশনের জারি করা  নির্দেশিকায় জানানো হয়েছে, ১৬ জুন ২০২৬ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পর্যটকদের অভয়ারণ্যগুলি বন্ধ থাকবে। অর্থাৎ  আগামী তিন মাসের জন্য বন্ধ হয়ে যেতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের দরজা।

বন দফতরের তরফে জানানো হয়েছে, বর্ষাকালে ভারী বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস, রাস্তার ক্ষতি এবং বনাঞ্চলে বন্যপ্রাণীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই দিককে মাথায় রেখেই প্রত্যেক বছরের মতো এমন সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যান বর্ষাকালে উচ্চ বৃষ্টিপাতের কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্ষাকালে অনেক পর্যটন পথ বন্যাপ্রবণ নদী-অঞ্চল, খাড়া পাহাড়ি রাস্তা, ভূমিধসপ্রবণ ঢাল এবং বনপথের মধ্য দিয়ে যায় সেহেতু এই অঞ্চল অনিরাপদ হয়ে ওঠে। বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ১৯৭২-এর ধারা ৩৩(সি) অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বন্ধ থাকবে জলদাপাড়া, সিঙ্গালিলা, নেওড়া ভ্যালি, গরুমারা, বক্সা সহ সব জাতীয় উদ্যান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ষা শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পর্যটকদের জন্য জলদাপাড়া-সহ অন্যান্য জাতীয় উদ্যান খুলে দেওয়া হবে। 

প্রতি বছরই এই নিয়ম মেনে জাতীয় উদ্যানগুলি বন্ধ রাখা হয়। তবে , এই সময়ে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভেতরের বনবাংলো বন্ধ থাকলেও জঙ্গলের বাইরে থাকা ধুপঝোরা ও কালীপুর ইকোভিলেজ পর্যটকদের জন্য খোলা থাকবে।  এছাড়াও গরুমারা জাতীয় উদ্যানের ধুপঝোড়া গাছবাড়ি যেহেতু জঙ্গলের বাইরে তাই সেখানে পর্যটকরা প্রবেশ করতে পারবে। ১৫ সেপ্টেম্বরের পর বন দফতর জঙ্গলগুলির সাফারি বা পর্যটকদের প্রবেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Advertisement

উত্তরবঙ্গের দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান,বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য বন্ধ থাকবে। গরুমারা বন্যপ্রানী বিভাগের অন্তর্গত নেওরাভ্যালি জাতীয় উদ্যানে আগামী তিনমাস পর্যটকরা প্রবেশ করতে পারবেন না। ডুয়ার্স মানেই জঙ্গল আর এই বর্ষার সময়ে বন্যপ্রাণীর প্রজননের যাতে কোন রকম সমস্যা না হয় সেই জন্যই এই সময় জঙ্গল পর্যটকদের প্রবেশ বন্ধ থাকে।  বন দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশ প্রেমীরা।

POST A COMMENT
Advertisement