বালুরঘাটে প্রাক্তন TMC কাউন্সিলর কোথায় যাচ্ছিলেন, CCTV ফুটেজ দেখল পুলিশ

পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে দেখা যায়, সোমবার রাত সওয়া তিনটে নাগাদ বাড়ি থেকে বেরোচ্ছেন দেবজিৎ।

Advertisement
বালুরঘাটে প্রাক্তন TMC কাউন্সিলর কোথায় যাচ্ছিলেন, CCTV ফুটেজ দেখল পুলিশবালুরঘাটে প্রাক্তন TMC কাউন্সিলর কোথায় যাচ্ছিলেন, CCTV ফুটেজ দেখল পুলিশ

সোমবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। বহু খোঁজাখুঁজিতেও মেলেনি হদিশ। অবশেষে ২৪ ঘণ্টা পর মিলল খোঁজ। তবে জীবিত নয়, তাঁর তিন টুকরো দেহ মিলল রেললাইনের ধারে। বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবজিৎ রুদ্রের তিন টুকরো দেহ উদ্ধারকে ঘিরে আতঙ্ক, চাঞ্চল্য এলাকায়। দেহ মিলেছে পাশের জেলা মালদার গাজোলে। এবার এই মৃত্যু কি আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

মঙ্গলবার সকালে রেললাইনের ধারে তিন টুকরো দেহ পড়ে থাকতে দেখেন গাজোল এলাকার বাসিন্দারা। যার মধ্যে একটি টুকরো রেললাইনের মধ্যেই পড়েছিল। পাশে উদ্ধার হয়েছে একটি ভোটার কার্ড। যেখানে ওই ব্যক্তির নাম, ঠিকানা এবং ছবি রয়েছে। দুই মিলিয়ে দেহটি দেবজিতের বলে চিহ্নিত করা হয়। তার পর খবর যায় বাড়িতে। প্রাথমিক ভাবে রেলপুলিশের অনুমান, দেহটি দেবজিতেরই।

প্রতিদিন তিনি প্রাতর্ভ্রমণে বের হতেন। সোমবারও তিনি প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। তবে বেলা গড়িয়ে গেলেও দেবজিৎ বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। এদিন গাজোলে তাঁর দেহ মেলে। এরপর পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে দেখা যায়, সোমবার রাত সওয়া তিনটে নাগাদ বাড়ি থেকে বেরোচ্ছেন দেবজিৎ। বালুরঘাট স্টেশনের দিকে যেতে দেখা যায় তাঁকে। এরপর আর কোথাও কোনও সূত্র মেলেনি। তাই তিনি একাই মালদা গিয়েছিলেন, নাকি সঙ্গে কেউ ছিল বা নিয়ে গিয়েছিল তা এখনও পরিষ্কার নয়। তিনি আদৌ ট্রেনে উঠেছিলেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধন্দ।

৫৯ বছর বয়সী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এলাকায় বাপি নামে পরিচিত। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে প্রাক্তন কাউন্সিলরকে। যদিও কে বা কারা খুন করেছে তা নিয়ে কোনও অনুমানের বিষয় পরিবারের তরফে এখনও পুলিশকে জানানো হয়নি। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সহ-সভাপতি সুভাষ চাকি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছুদিন থেকেই দেবজিৎ রুদ্র তাঁর শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement