Utttar Dinajpur Crime News: ঘনিষ্ঠ ছবি ভাইরালের হুমকি প্রেমিকের, অপমানে আত্মঘাতী হেমতাবাদের নাবালিকা

Utttar Dinajpur Crime News: মৃত নাবালিকার পরিবারের পক্ষ থেকে হেমতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অত্যন্ত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত প্রেমিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং ধৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement
ঘনিষ্ঠ ছবি ভাইরালের হুমকি প্রেমিকের, অপমানে আত্মঘাতী হেমতাবাদের নাবালিকাUtttar Dinajpur Crime News: ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার হুমকি প্রেমিকের, অপমানে আত্মঘাতী হেমতাবাদের ১৬ বছরের নাবালিকা! (Photo: Representational )

Utttar Dinajpur Crime News: নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি এবং লাগাতার চরম মানসিক হেনস্তা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ১৬ বছরের নাবালিকা। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা এলাকার এই মর্মান্তিক ঘটনায় গোটা জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নাবালিকার পরিবারের পক্ষ থেকে হেমতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অত্যন্ত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত প্রেমিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং ধৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ধৃত ওই তরুণ এবং নাবালিকার মধ্যে দীর্ঘ দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সময় তাঁদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের মোবাইলে তুলে রেখেছিল অভিযুক্ত ওই যুবক। সম্প্রতি ওই নাবালিকার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা পাকা হতেই দুজনের মধ্যে তুমুল বিবাদের সূত্রপাত হয়।

অভিযোগ পুরোনো সম্পর্কের সেইসব গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই নাবালিকাকে দিনের পর দিন চরম মানসিক যন্ত্রণা দিচ্ছিল অভিযুক্ত প্রেমিক। মনে করা হচ্ছে সেই সামাজিক অপমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরেই অবশেষে বাড়ির অদূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ওই কিশোরী।

এদিকে শুক্রবার দুপুরে ধৃত যুবককে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে তাকে চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী অতনু দাস সংবাদমাধ্যমকে জানান যে ধৃতের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছে পুলিশ। পুলিশ ঘটনার নেপথ্যে থাকা মূল মোবাইল ফোনটি উদ্ধার করার চেষ্টা করছে এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে।

 

POST A COMMENT
Advertisement