মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে জলপাইগুড়িতে গ্রেফতার বিজেপি কর্মী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় একটা নাগাদ নির্যাতিতার উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দা সুকুমার রায় এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জলপাইগুড়ি কোতওয়ালি পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত তদন্তে নামে।

Advertisement
মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে জলপাইগুড়িতে গ্রেফতার বিজেপি কর্মীজলপাইগুড়িতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ

হোলির দিনে জলপাইগুড়ি শহরে এক নক্কারজনক ঘটনার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় এক ব্যক্তিকে। ধৃতের নাম নিতাই রায়। তিনি জলপাইগুড়ি শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় একটা নাগাদ নির্যাতিতার উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দা সুকুমার রায় এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জলপাইগুড়ি কোতওয়ালি পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত তদন্তে নামে।

তদন্তের ভিত্তিতে মঙ্গলবার রাতেই অভিযুক্ত নিতাই রায়কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত ব্যক্তি এলাকায় একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেলেও, জেলা বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, ধৃত ব্যক্তি দলের কোনও সক্রিয় সদস্য নন। এটি রাজনৈতিক চক্রান্ত হতে পারে বলেও মন্তব্য করেছেন জেলা নেতারা।

এদিকে, বিবেকানন্দ পল্লীর বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। হোলির দিন এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। মহিলাদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা শুরু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তদন্তকারীরা।

 

POST A COMMENT
Advertisement