Malda HS Student Death: পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিক ছাত্রীর রহস্যমৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

Malda HS Student Death: পুলিশ জানিয়েছে, রিয়া মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী ছিল। এ বার তার পরীক্ষাকেন্দ্র পড়েছিল এনায়েতপুর হাইস্কুলে। অভিযুক্ত সিদ্ধার্থ মণ্ডলও একই স্কুলের ছাত্র এবং সেও এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তবে ঘটনার দিন সে পরীক্ষাকেন্দ্রে যায়নি।

Advertisement
পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিক ছাত্রীর রহস্যমৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারেরমালদায় ছাত্রীর রহস্য় মৃত্যু

Malda HS Student Death: মালদার মানিকচকের বাকিপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। বাড়ির বারান্দায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রিয়া মণ্ডল (১৮)-এর দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহের পাশেই বসে ছিল এক কিশোর। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে দরজা খুলতেই এমন দৃশ্য দেখে চিৎকার শুরু করেন মৃতার মা নমিতা মণ্ডল। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত পাঁচিল টপকে পালিয়ে যায় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, রিয়া মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী ছিল। এ বার তার পরীক্ষাকেন্দ্র পড়েছিল এনায়েতপুর হাইস্কুলে। অভিযুক্ত সিদ্ধার্থ মণ্ডলও একই স্কুলের ছাত্র এবং সেও এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তবে ঘটনার দিন সে পরীক্ষাকেন্দ্রে যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রিয়ার বাবা শঙ্কর মণ্ডল এক সময় মানিকচক গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান ছিলেন। বর্তমানে তিনি টোটো চালান। পায়ের যন্ত্রণায় সোমবার মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে গিয়ে আর বাড়ি ফেরেননি। বাড়িতে ছিলেন রিয়ার মা ও দুই নাবালক সন্তান। আলাদা ঘরে গভীর রাত পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল রিয়া।

মায়ের দাবি, কিছুদিন ধরে সিদ্ধার্থ মেয়েকে বিরক্ত করছিল। মোবাইলে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল রিয়া। হুমকিও দিয়েছিল অভিযুক্ত। তাঁর অভিযোগ, প্রেমঘটিত কারণে মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বারান্দার সিলিংয়ের বাঁশে ওড়না ঝুলতে দেখা যায়।

পুলিশ সূত্রে খবর, মৃতার গলায় কালশিটের দাগ রয়েছে, যদিও শরীরে বড় আঘাতের চিহ্ন মেলেনি। মোবাইল ফোন খতিয়ে দেখে জানা গিয়েছে, ঘটনার আগে রিয়া সিদ্ধার্থকে আত্মহত্যার হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছিল। তবে এটি খুন না আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে মানিকচক থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

 

POST A COMMENT
Advertisement