Malda Wrong Treatment Chaos: মদ্যপ অবস্থায় শিশুকে চিকিৎসা, ভুল ওষুধ দেওয়ার অভিযোগে তোলপাড় মালদা

Malda Wrong Treatment Chaos: ওষুধ প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি শুরু হলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে সামসী পুলিশ ফাঁড়ির এএসআই সামসুদ্দিন আনসারির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে।

Advertisement
মদ্যপ অবস্থায় শিশুকে চিকিৎসা, ভুল ওষুধ দেওয়ার অভিযোগে তোলপাড় মালদামালদা মেডিকেল কলেজ

Malda Wrong Treatment Chaos: মালদা জেলার সামসীতে সরকারি স্বাস্থ্য পরিষেবাকে ঘিরে গুরুতর অভিযোগ উঠল। সামসি রুরাল হসপিটাল (Samsi Rural Hospital)-এ এক চিকিৎসকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি করা এবং দেড় বছরের এক শিশুকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ ঘিরে শুক্রবার গভীর রাতে উত্তেজনা ছড়ায়। হাসপাতাল চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়।

সামসী কান্ডারন এলাকার বাসিন্দা কানু কর্মকারের দেড় বছরের কন্যা হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। পরিবারের দাবি, সেই সময় কর্তব্যরত চিকিৎসক নেশাগ্রস্ত ছিলেন। শিশুটির সঠিক শারীরিক পরীক্ষা না করেই ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ।

ওষুধ প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি শুরু হলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে সামসী পুলিশ ফাঁড়ির এএসআই সামসুদ্দিন আনসারির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে।

শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চাঁচল সুপার স্পেশালিটি হসপিটাল (Chanchal Super Specialty Hospital)-এ স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। রতুয়া-১ ব্লকের বিএমওএইচ ডা. রাকেশ কুমার জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি হাসপাতালে নিরাপত্তা ও পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছে শিশুটির পরিবার।

 

POST A COMMENT
Advertisement