Amit Shah Musu Yasmin Malda News: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, গ্রেফতার মালদার যুবতী

Amit Shah Musu Yasmin Malda News: পোস্টটি নজর আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুক্রবার চাঁচল মহিলা বিজেপি মোর্চার পক্ষ থেকে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে শনিবারই অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট,  গ্রেফতার মালদার যুবতী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, গ্রেফতার মালদার যুবতী

Amit Shah Musu Yasmin Malda News: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মালদার চাঁচল থেকে গ্রেফতার হলেন এক জনপ্রিয় মহিলা কনটেন্ট ক্রিয়েটর। ধৃত যুবতীর নাম মুসু ইয়াসমিন। শনিবার চাঁচল থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঁচল মহকুমা এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুসু ইয়াসমিন অফিসিয়াল নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর মন্তব্য পোস্ট করা হয়। এই পোস্টটি নজর আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুক্রবার চাঁচল মহিলা বিজেপি মোর্চার পক্ষ থেকে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে শনিবারই অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার ধৃত তরুণীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করার সময় আদালত চত্বরে এবং থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকেরা। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হন তাঁরা। যদিও এই বিষয়ে ধৃত যুবতী বা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। আদালতে তোলা হলে বিচারক মুসু ইয়াসমিনকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। মালদার এই ঘটনায় ডিজিটাল মাধ্যমে বাকস্বাধীনতার সীমা এবং রাজনৈতিক তরজা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

 

POST A COMMENT
Advertisement