NH-10 Landslide Sevoke Road Closed: ১০ নম্বর জাতীয় সড়কে ধস, সেবক-কালীমন্দির এলাকায় দীর্ঘ যানজট, ঠিক কী পরিস্থিতি?

NH-10 Landslide Sevoke Road Closed: প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ধ্বংসাবশেষ সরানোর কাজ জোরকদমে চললেও পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও অন্তত ২ থেকে ৩ ঘণ্টা সময় লেগে যেতে পারে। তবে গোটা বিষয়টি স্থানীয় আবহাওয়া এবং ধসের বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করছে। এই ঘটনার জেরে জাতীয় সড়কের দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে বহু যানবাহন।

Advertisement
১০ নম্বর জাতীয় সড়কে ধস, সেবক-কালীমন্দির এলাকায় দীর্ঘ যানজট, ঠিক কী পরিস্থিতি?NH-10 Landslide Sevoke Road Closed: ১০ নম্বর জাতীয় সড়কে ধস, সেবক-কালীমন্দির এলাকায় দীর্ঘ যানজট, ঠিক কী পরিস্থিতি?

NH-10 Landslide Sevoke Road Closed: পাহাড়ে যাওয়ার প্রধান লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কে ফের বড়সড় ধস নেমেছে। বৃহস্পতিবার সিকিম এবং কালিম্পংগামী এই গুরুত্বপূর্ণ সড়কের বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকায় আচমকাই পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর হুড়মুড়িয়ে রাস্তার ওপর নেমে আসে।

এর জেরে ওই রুটে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় যান চলাচল। গুরুত্বপূর্ণ এই সড়কে ধস নামার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে এনএইচআইডিসিএল (NHIDCL)-এর কর্মীরা। শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল শুরু করতে দুপুর পেরিয়ে যেতে পারে। এই ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও পর্যটকরা।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ধ্বংসাবশেষ সরানোর কাজ জোরকদমে চললেও পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও অন্তত ২ থেকে ৩ ঘণ্টা সময় লেগে যেতে পারে। তবে গোটা বিষয়টি স্থানীয় আবহাওয়া এবং ধসের বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করছে। এই ঘটনার জেরে জাতীয় সড়কের দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে বহু যানবাহন।

NH-10 Landslide Sevoke Road Closed:

বৃহস্পতিবার ভোরে সেবক কালীমন্দির ও করোনেশন সেতুর মাঝে পাহাড় থেকে প্রচুর মাটি ও পাথর ১০ নম্বর জাতীয় সড়কে নেমে আসে (NH10)। ধসের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্স, কালিম্পং এবং সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ি রাস্তায় আটকে পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকেরা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে আপাতত সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

POST A COMMENT
Advertisement