কাটমানি ফেরানোর দাবি জনতার, তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা গিয়েছে পানিট্যাঙ্কি-রানিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এন্ট্রি ও এক্সিট সিল চুরি গিয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান সীমান্তে ইমিগ্রেশন অফিস থেকে চুরি যাওয়া সেই আসল সিল ব্যবহার করে মোটা টাকার বিনিময়ে মেয়াদ উত্তীর্ণ ভিসাধারী তৃতীয় দেশের নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশের সুবিধা করে দেওয়া হতো।

Advertisement
কাটমানি ফেরানোর দাবি জনতার, তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

খড়িবাড়ি ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি ইমিগ্রেশন চেকপোস্টে জাল সিল ব্যবহার এবং ভিসার মেয়াদ টেম্পারিংয়ের মতো এক চাঞ্চল্যকর জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হলেন খোদ ওই চেকপোস্টের সদ্য প্রাক্তন ওসি রবি কুমার দিয়ালি। রবিবার খড়িবাড়ি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং সোমবার দুপুরে তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গত মে মাসে রবি কুমার দিয়ালিকে দার্জিলিং পুলিশ লাইনে বদলি করা হয়েছিল এবং ৩০ মে তিনি চাকরি থেকে অবসর নেন। পুলিশের একটি অত্যন্ত স্পর্শকাতর বিভাগের প্রাক্তন আধিকারিক এই আন্তর্জাতিক চক্রে জড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে পানিট্যাঙ্কি-রানিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এন্ট্রি ও এক্সিট সিল চুরি গিয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান সীমান্তে ইমিগ্রেশন অফিস থেকে চুরি যাওয়া সেই আসল সিল ব্যবহার করে মোটা টাকার বিনিময়ে মেয়াদ উত্তীর্ণ ভিসাধারী তৃতীয় দেশের নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশের সুবিধা করে দেওয়া হতো। এই আন্তর্জাতিক জালিয়াতি চক্রের অন্যতম মূল পান্ডা হিসেবেই প্রাক্তন পুলিশ আধিকারিক রবি কুমার দিয়ালিকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। চক্রের বাকি সদস্যদের হদিশ পেতে এবং এর গভীরে আর কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতকে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ।

এই ঘটনার সূত্রপাত গত ২৮ মে যখন পানিট্যাঙ্কি সীমান্তে পিমচানোক কেটলা ও চিন্তারা বুদ্ধফং নামে দুই থাই তরুণী এবং তাদের গাড়িচালক কুলদীপ শর্মাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেই ইমিগ্রেশন সংক্রান্ত এই জালিয়াতির বিস্ফোরক তথ্য ও সিল চুরির বিষয়টি সামনে আসে। এরপরই নড়েচড়ে বসে দার্জিলিং জেলা পুলিশ এবং তদন্তের জাল গুটিয়ে এনে খোদ প্রাক্তন ওসিকে পাকড়াও করা হয়। ভারত-নেপাল সীমান্তের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সকলের।

 

Advertisement

POST A COMMENT
Advertisement