Housewife Mysterious Death Raigunj: রায়গঞ্জে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, শ্বশুরবাড়ির বাকি সদস্যরা বেপাত্তা; রহস্য দানা বাঁধছে

রহস্য আরও দানা বেঁধেছে কারণ ঘটনার পর থেকেই নিপার স্বামী এবং শ্বশুরবাড়ির বাকি সদস্যরা বেপাত্তা। পুলিশ জানিয়েছে মৃতার বাপের বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Advertisement
রায়গঞ্জে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, শ্বশুরবাড়ির বাকি সদস্যরা বেপাত্তা; রহস্য দানা বাঁধছেHousewife Mysterious Death Raigunj: রায়গঞ্জে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, শ্বশুরবাড়ির বাকি সদস্যরা বেপাত্তা; রহস্য দানা বাঁধছে

Housewife Mysterious Death Raigunj: বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যেই মর্মান্তিকভাবে শেষ হয়ে যেতে হল পঁচিশ বছরের তরুণীকে। নাকি এর পিছনে লুকিয়ে অন্য কোনও রহস্য? রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের লহন্ডা গ্রামে এক গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম নিপা শীল। শুক্রবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ।

তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু মর্মান্তিক এই ঘটনার পর কেটে গিয়েছে দীর্ঘ সাত ঘণ্টা। অথচ এখনও রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই পড়ে রয়েছে নিপার নিথর দেহ। বর্তমানে পরিবারের কোনও সদস্যের দেখা না মেলায় পুরো বিষয়টি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রহস্য আরও দানা বেঁধেছে কারণ ঘটনার পর থেকেই নিপার স্বামী এবং শ্বশুরবাড়ির বাকি সদস্যরা বেপাত্তা। পুলিশ জানিয়েছে মৃতার বাপের বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগামীকাল দেহটির ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। তবে ঘটনার পর থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের পালিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement