Raiganj University VC Resignation: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী VC দায়িত্ব নেওয়ার আগেই আচমকা ইস্তফা অস্থায়ী উপাচার্যর

Raiganj University VC Resignation: সুপ্রিম কোর্টের নির্দেশে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে ইতিমধ্যেই মনোনীত হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক অর্ণব সেন। রাজ্যপাল তাঁর নিয়োগপত্রে সই করলেও এখনও উচ্চশিক্ষা দফতরের ছাড়পত্র না মেলায় তিনি কাজে যোগ দিতে পারেননি।

Advertisement
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী VC দায়িত্ব নেওয়ার আগেই আচমকা ইস্তফা অস্থায়ী উপাচার্যররায়গঞ্জ ইউনিভার্সিটি

Raiganj University VC Resignation: স্থায়ী উপাচার্য যোগ দেওয়ার কয়েকদিন আগেই নাটকীয়ভাবে পদত্যাগ করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য দীপককুমার রায়। বুধবার বিকেল সাড়ে চারটার কিছু পরে ই-মেল মারফত নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। আচমকা এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সুপ্রিম কোর্টের নির্দেশে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে ইতিমধ্যেই মনোনীত হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক অর্ণব সেন। রাজ্যপাল তাঁর নিয়োগপত্রে সই করলেও এখনও উচ্চশিক্ষা দফতরের ছাড়পত্র না মেলায় তিনি কাজে যোগ দিতে পারেননি। তবে আগামী সপ্তাহেই তাঁর দায়িত্ব নেওয়ার কথা ছিল।

অস্থায়ী উপাচার্যের পদত্যাগের খবর পেয়েই তৎপর হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিন ডিন ও অন্যান্য আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন রেজিস্ট্রার দুর্লভ সরকার। তিনি জানান, স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়াতেই দীপক রায় পদত্যাগ করেছেন বলে ই-মেলে উল্লেখ করেছেন। বৈঠকের পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

পদত্যাগের পর দীপক রায় কর্ণজোড়ার সরকারি বাংলো ছেড়ে কলেজপাড়ায় নিজের ভাড়াবাড়িতে চলে গিয়েছেন। পাশাপাশি সরকারি গাড়িও ছেড়ে দিয়েছেন তিনি। যদিও বিশ্ববিদ্যালয়ের একাধিক আধিকারিক জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এদিকে হবু উপাচার্য অর্ণব সেন জানান, বিষয়টি তিনি আগেই জানতেন। দীপক রায় তাঁকে পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন এবং তিনি রাজ্যপাল ও উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। নিজের যোগদান প্রসঙ্গে অর্ণব সেন সংবাদমাধ্যমকে বলেন, উচ্চশিক্ষা দপ্তরের চিঠি পেলেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

২০২১ সাল থেকে স্থায়ী উপাচার্যহীন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ২০২৩ সালের অগাস্টে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব নেন দীপক রায়। তাঁর পদত্যাগের খবরে অধ্যাপক মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ওয়েবকুপার প্রাক্তন ইউনিট সভাপতি নির্ঝর সরকার বলেন, স্থায়ী উপাচার্য না থাকায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায়নি। এবার সেই সমস্যা মিটবে বলেই আশা।

Advertisement

 

POST A COMMENT
Advertisement