Father Kills Son Siliguri: নেশার টাকা না পেয়ে মাকে মার, শিলিগুড়িতে বাবার হাতে খুন অবাধ্য ছেলে

Father Kills Son Siliguri: দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত ছিল নিমাই। নেশার টাকা জোগাড় করতে প্রায়শই বাড়িতে বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত সে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিমাই তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে।

Advertisement
নেশার টাকা না পেয়ে মাকে মার, শিলিগুড়িতে বাবার হাতে খুন অবাধ্য ছেলে

Father Kills Son Siliguri: নেশার টাকার দাবিকে কেন্দ্র করে চরম অশান্তির জেরে বাবার হাতে ছেলের মৃত্যু। শিলিগুড়িতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। শিলিগুড়ির নরেশ মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনার জেরে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম নিমাই পাল (২৬)। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে তার বাবা নীলকান্ত পালকে গ্রেফতার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত ছিল নিমাই। নেশার টাকা জোগাড় করতে প্রায়শই বাড়িতে বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত সে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিমাই তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকার করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে নিমাই এবং অভিযোগ, সে তার মাকে মারধর শুরু করে।

স্ত্রীকে বাঁচাতে ছেলেকে থামাতে ঘটনাস্থলে ছুটে আসেন বাবা নীলকান্ত পাল। এরপর বাবা ও ছেলের মধ্যে প্রবল বচসা ও হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে নীলকান্ত পালের সজোরে দেওয়া ধাক্কায় ছিটকে পড়ে যায় নিমাই। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আশিগড় ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। নেশাজনিত পারিবারিক অশান্তির জেরে এই মর্মান্তিক পরিণতি এলাকায় নতুন করে সামাজিক উদ্বেগ বাড়িয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement