Siliguri Cow Theft Case: শিলিগুড়িতে গরু চোর সন্দেহে পুড়িয়ে খুন একজনকে, আহত আরও ৪

ঘটনাটি শিলিগুড়ির মাটিগাড়ার ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে স্থানীয় বাসিন্দারা একটি গাড়ি আটক করেন। সেই গাড়িতে ছিলেন ৫ জন। স্থানীয়দের অভিযোগ ছিল, ওই পাঁচজন গ্রাম থেকে গরু চুরি করতে এসেছিলেন।

Advertisement
শিলিগুড়িতে গরু চোর সন্দেহে পুড়িয়ে খুন একজনকে, আহত আরও ৪শিলিগুড়িতে গরু চুরি সন্দেহে খুন (ছবি: নিজস্ব)
হাইলাইটস
  • ঘটনাটি শিলিগুড়ির মাটিগাড়ার ঘটেছে
  • গতকাল গভীর রাতে স্থানীয় বাসিন্দারা একটি গাড়ি আটক করেন
  • সেই গাড়িতে ছিলেন ৫ জন

গরু চুরির সন্দেহে গণপিটুনি। গাড়িতে আগুন। তাতেই শিলিগুড়িতে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

কোথায় ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি শিলিগুড়ির মাটিগাড়ার ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে স্থানীয় বাসিন্দারা একটি গাড়ি আটক করেন। সেই গাড়িতে ছিলেন ৫ জন। স্থানীয়দের অভিযোগ ছিল, ওই পাঁচজন গ্রাম থেকে গরু চুরি করতে এসেছিলেন।

এরপরেই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে গাড়িটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। বাকি চারজন আহত হয়েছেন বলে খবর। 

এমন পরিস্থিতিতে আহতদের এলাকার আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

যদিও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে খবর মিলছে। এখন দেখার পরবর্তী সময় কাকে গ্রেফতার করেন পুলিশ। 


এর আগে চলতি বছরের এপ্রিল মাসে এমন আরও একটি ঘটনা সামনে আসে। সেই সময় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিলারে বেঁধে দুই জনকে মারধর করা হয় বলে অভিযোগ। এর জেরে মৃত্যু হয় এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক৷ তিনি আশঙ্কাজনক ছিলেন। 

আর সেই ঘটনার আবার পুনরাবৃত্তী হল। এবার ৫ জনকে গণপিটুনি দেওয়া হল গরু চোর সন্দেহে। এমনকী একজন পুড়িয়ে করা হল হত্যা। আর এই ঘটনা সামনে আসার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়। 

 

POST A COMMENT
Advertisement