World Cup Fever Siliguri: দেদার বিকোচ্ছে নীল-সাদা মিষ্টি, শিলিগুড়ির দোকানে মিষ্টিমুখ মেসিভক্তদের

World Cup Fever Siliguri: দোকানের মালিক আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত। প্রিয় দলকে ফাইনালের মঞ্চে দেখে তিনি নিজের গোটা দোকানটিকেই সাজিয়ে তুলেছেন নীল সাদা রঙে। দোকানের আনাচে কানাচে শোভা পাচ্ছে আর্জেন্টিনার জাতীয় পতাকা। সেই সঙ্গে বিশ্বজয়ের নানা মুহূর্তের ছবি এবং রাজপুত্র লিওনেল মেসির একাধিক চোখ ধাঁধানো পোস্টার দিয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো দোকান।

Advertisement
দেদার বিকোচ্ছে নীল-সাদা মিষ্টি, শিলিগুড়ির দোকানে মিষ্টিমুখ মেসিভক্তদেরWorld Cup Fever Siliguri: দেদার বিকোচ্ছে নীল-সাদা মিষ্টি, শিলিগুড়ির দোকানে মিষ্টিমুখ মেসিভক্তদের

FIFA World Cup 2026 Final: ফিফা বিশ্বকাপের মেগা ফাইনাল আজ। ফুটবল মহাযুদ্ধে মুখোমুখি দুই মহাশক্তি আর্জেন্টিনা এবং স্পেন। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির দল আর অন্যদিকে ইউরোপের সেরা স্প্যানিশ আর্মাডা। এই হাইভোল্টেজ মহারণকে ঘিরে গোটা দেশের ফুটবল প্রেমীদের রাতের ঘুম উড়ে গিয়েছে। আর এই চরম উত্তেজনার পারদকে আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি শহর। ফাইনালের ঠিক মুখে শিলিগুড়ির এক মিষ্টির দোকানে উপচে পড়ছে মানুষের ভিড়।

আসলে ওই দোকানের মালিক আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত। প্রিয় দলকে ফাইনালের মঞ্চে দেখে তিনি নিজের গোটা দোকানটিকেই সাজিয়ে তুলেছেন নীল সাদা রঙে। দোকানের আনাচে কানাচে শোভা পাচ্ছে আর্জেন্টিনার জাতীয় পতাকা। সেই সঙ্গে বিশ্বজয়ের নানা মুহূর্তের ছবি এবং রাজপুত্র লিওনেল মেসির একাধিক চোখ ধাঁধানো পোস্টার দিয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো দোকান।

তবে শুধু দোকান সাজিয়েই ক্ষান্ত হননি ফুটবল পাগল এই ব্যবসায়ী। ফাইনালে আর্জেন্টিনার জয় সেলিব্রেট করতে তিনি তৈরি করে ফেলেছেন স্পেশাল নীল সাদা মিষ্টি। ল্যাংচা থেকে শুরু করে রসগোল্লা কিংবা সুইট রোল সবকিছুতেই এখন নীল সাদার ছোঁয়া। সাধারণ মানুষের পকেটের কথা ভেবে প্রতিটি মিষ্টির দাম রাখা হয়েছে মাত্র ২০ থেকে ২৫ টাকার মধ্যে।

এই বিপুল চাহিদার জোগান দিতে আগের রাত থেকেই শুরু হয়েছিল জোরকদমে প্রস্তুতি। কারিগরেরা প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে একটানা বানিয়েছেন এই ফুটবল থিমের মিষ্টি। সকাল হতেই শিলিগুড়ির আর্জেন্টিনা সমর্থকেরা দলে দলে এসে ভিড় জমাচ্ছেন এই দোকানে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আর ফাইনাল দেখার আমেজ দ্বিগুণ করতে দেদার বিক্রি হচ্ছে এই থিমের মিষ্টি। মাঠের ফুটবল যুদ্ধ যে শিলিগুড়ির মানুষের রান্নাঘর আর রসনা তৃপ্তিতেও থাবা বসিয়েছে এই মিষ্টির দোকান তার জলজ্যান্ত প্রমাণ।
 

 

POST A COMMENT
Advertisement