Richa Ghosh Voter List Controversy: SIR-এ ডাক পাননি তারপরও ভোটার তালিকায় 'বিচারাধীন' বিশ্বকাপজয়ী রিচা ঘোষ

Richa Ghosh Voter List Controversy: শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বিষয়টি সামনে আসে। শিলিগুড়ি বিধানসভা এলাকার ভোটার রিচা ২০২৫ সালে একদিনের বিশ্বকাপে ভারতীয় একাদশের সদস্য ছিলেন এবং দেশের হয়ে বিশ্বজয়ের কৃতিত্ব অর্জন করা প্রথম বাঙালি কন্যা হিসেবেও পরিচিত।

Advertisement
SIR-এ ডাক পাননি তাও ভোটার তালিকায় 'বিচারাধীন' বিশ্বকাপজয়ী রিচাSIR-এ ডাক পাননি তারপরও ভোটার তালিকায় 'বিচারাধীন' বিশ্বকাপজয়ী রিচা ঘোষ

Richa Ghosh Voter List Controversy: শিলিগুড়ির ভোটার তালিকায় চমক। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সদস্য Richa Ghosh-এর নামের পাশে লেখা হয়েছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’। অর্থাৎ, তিনি ভারতীয় ভোটার হিসেবে তালিকায় থাকবেন কি না, তা এখন নির্বাচন কমিশনের বিচারাধীন। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বিষয়টি সামনে আসে। শিলিগুড়ি বিধানসভা এলাকার ভোটার রিচা ২০২৫ সালে একদিনের বিশ্বকাপে ভারতীয় একাদশের সদস্য ছিলেন এবং দেশের হয়ে বিশ্বজয়ের কৃতিত্ব অর্জন করা প্রথম বাঙালি কন্যা হিসেবেও পরিচিত।

শুধু রিচাই নন, তাঁর দিদি সোমাশ্রী ঘোষের নামের পাশেও একই মন্তব্য দেখা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, খেলার সূত্রে বাইরে থাকায় রিচার হয়ে এনিউমারেশন ফর্ম পূরণ করেছিলেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। প্রয়োজনীয় নথিপত্রও জমা দেওয়া হয়েছিল। অথচ শুনানির জন্য কোনও নোটিশ পাননি রিচা বা তাঁর পরিবার। কেন তাঁদের নামের পাশে ‘বিচারাধীন’ লেখা হল, সে বিষয়ে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার কাউন্সিলর সিপিএমের মৌসুমী হাজরা। তাঁর অভিযোগ, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এক ক্রীড়াবিদের ক্ষেত্রে এ ধরনের প্রশাসনিক জটিলতা অযৌক্তিক। তাঁর দাবি, চূড়ান্ত তালিকায় তাঁর ওয়ার্ডের অনেক বাসিন্দার নাম বাদ গিয়েছে বা বিচারাধীন দেখানো হয়েছে। সোমবার তিনি মহকুমা নির্বাচন আধিকারিকের দফতরে বিষয়টি নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদের ভোটাধিকার প্রশ্নের মুখে পড়ায় প্রশাসনিক প্রক্রিয়া নিয়েও উঠছে প্রশ্ন।

 

POST A COMMENT
Advertisement