South Dinajpur Pradhanpur: দক্ষিণ দিনাজপুরে একই দিনে দুই প্রধান ও এক উপপ্রধানের পদত্যাগ, জোর রাজনৈতিক জল্পনা

South Dinajpur Pradhanpur: শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা পাহান। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমি মাহাতো এবং একই পঞ্চায়েতের উপপ্রধান সজল মুখোপাধ্যায়ও একই কারণে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
দক্ষিণ দিনাজপুরে একই দিনে দুই প্রধান ও এক উপপ্রধানের পদত্যাগ, জোর রাজনৈতিক জল্পনাদক্ষিণ দিনাজপুরে একই দিনে দুই প্রধান ও এক উপপ্রধানের পদত্যাগ, জোর রাজনৈতিক জল্পনা

South Dinajpur Pradhanpur: দক্ষিণ দিনাজপুরে জনপ্রতিনিধিদের পদত্যাগের ঘটনা আরও একবার চর্চার কেন্দ্রে উঠে এল। শনিবার সকালে বালুরঘাট ব্লকে একই দিনে দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এক উপপ্রধান পদত্যাগ করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা পাহান। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমি মাহাতো এবং একই পঞ্চায়েতের উপপ্রধান সজল মুখোপাধ্যায়ও একই কারণে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

একদিনে তিন জনপ্রতিনিধির পদত্যাগকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা এবং জেলা পরিষদে জনপ্রতিনিধিদের একের পর এক পদত্যাগের ঘটনা সামনে এসেছে। প্রশাসনিক কাজকর্ম এবং উন্নয়নমূলক প্রকল্পের উপর এর প্রভাব পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সাধারণ মানুষের পরিষেবা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

তবে পদত্যাগের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে বলে মানতে নারাজ তিন জনপ্রতিনিধিই। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমি মাহাতো এবং গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা পাহান জানিয়েছেন বেশ কিছুদিন ধরে তাঁরা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন। সেই কারণেই প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একই বক্তব্য উপপ্রধান সজল মুখোপাধ্যায়েরও। তাঁর দাবি অসুস্থতার কারণে দায়িত্বে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তাই পদত্যাগ করেছেন। তবে একই দিনে পাশাপাশি দুই গ্রাম পঞ্চায়েতের দুই প্রধান এবং এক উপপ্রধানের একযোগে ইস্তফা ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পদত্যাগের প্রকৃত কারণ নিয়ে কেউই মুখ খুলতে চাননি। ফলে সরকারি ব্যাখ্যার বাইরে অন্য কোনও কারণ রয়েছে কি না তা নিয়েই এখন দক্ষিণ দিনাজপুর জুড়ে জোর আলোচনা চলছে।

 

POST A COMMENT
Advertisement