Tea Buying Online Platform: ঘরে বসেই পান দার্জিলিং-ডুয়ার্সের পছন্দসই বাগানের চা, কীভাবে?

Tea Buying Online Platform: অনেক চাষি আলাদা ফ্যাক্টরি না থাকায় হ্যান্ড মেড টি তৈরি করছেন। সেখানে সিটিসি, অর্থডক্স, হোয়াইট, পার্পল প্রভৃতি বিশেষ শ্রেণির চা উৎপাদিত হচ্ছে। তবে বৃহত্তর বাজারে পৌঁছনোর সুযোগ এতদিন সীমিত ছিল। নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম সেই শূন্যস্থান পূরণ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Advertisement
ঘরে বসেই পান দার্জিলিং-ডুয়ার্সের পছন্দসই বাগানের চা, কীভাবে?Darjeeling Tea Production Affected

Tea Buying Online Platform: চায়ের বিপণনে বড় পরিবর্তনের পথে টি বোর্ড। দেশ-বিদেশের বাজারে সরাসরি পৌঁছতে এবার চালু হতে চলেছে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। পোশাকি নাম ‘ওয়েব বেসড টি অকশন প্ল্যাটফর্ম উইথ ই-কমার্স অপারেশন’। ইতিমধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের জন্য অনলাইনে আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে টেন্ডার ডাকা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, যে সংস্থা টেন্ডার পাবে, তাদেরই নতুন প্ল্যাটফর্মের ডিজাইন, ডেভেলপমেন্ট, প্রয়োগ, তদারকি, ই-কমার্স পরিচালনা ও রিপোর্ট প্রস্তুতির মতো সমস্ত কাজ সামলাতে হবে। অর্থাৎ নিলাম প্রক্রিয়ার সঙ্গে সরাসরি অনলাইন বিক্রির ব্যবস্থাও থাকবে একই ছাতার তলায়।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উত্তরবঙ্গের চা শিল্পমহল। বিশেষ করে ক্ষুদ্র চা চাষিদের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। তাঁদের মতে, স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত ফ্যাক্টরিতে উৎপাদিত চা এবং ‘হ্যান্ড মেড টি’ এবার দেশ-বিদেশে বিক্রির বড় সুযোগ পাবে।

ক্ষুদ্র চা চাষিদের সর্বভারতীয় সংগঠন Confederation of Indian Small Tea Growers Associations-এর সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, এই পদক্ষেপে নতুন দিগন্ত খুলবে। দীর্ঘদিন ধরেই ক্ষুদ্র চাষিদের জন্য আলাদা অনলাইন বিপণনের পরিকাঠামোর দাবি জানানো হচ্ছিল। সম্প্রতি কলকাতায় টি বোর্ডের কার্যালয়ে ডেপুটি চেয়ারম্যান সি মুরুগানের সঙ্গে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র চাষি প্রতিনিধিদের বৈঠকে ই-প্ল্যাটফর্মের বিষয়টি গুরুত্ব পায়।

বর্তমানে উত্তরবঙ্গে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র চা চাষি রয়েছেন। চা চাষের আওতায় রয়েছে প্রায় ৪০ হাজার হেক্টর জমি। জলপাইগুড়ি জেলায় রয়েছে ক্ষুদ্র চাষিদের পাঁচটি ফ্যাক্টরি। অনেক চাষি আলাদা ফ্যাক্টরি না থাকায় হ্যান্ড মেড টি তৈরি করছেন। সেখানে সিটিসি, অর্থডক্স, হোয়াইট, পার্পল প্রভৃতি বিশেষ শ্রেণির চা উৎপাদিত হচ্ছে। তবে বৃহত্তর বাজারে পৌঁছনোর সুযোগ এতদিন সীমিত ছিল। নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম সেই শূন্যস্থান পূরণ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

 

POST A COMMENT
Advertisement