Suvendu Tea Estate Bonus: পুজোর আগে ২০% বোনাস, চা বাগানের শ্রমিকদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর

দুর্গাপুজোর আগে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়া হবে। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
পুজোর আগে ২০% বোনাস, চা বাগানের শ্রমিকদের জন্য বড় ঘোষণা শুভেন্দুরমঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হাইলাইটস
  • দুর্গাপুজোর আগে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়া হবে।
  • মঙ্গলবার উত্তরকন্য়া সফরে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • রাজ্যের শ্রম দফতরের তরফে উত্তরবঙ্গের চা-বাগানগুলির জন্য এই বোনাস দেওয়া হবে।

দুর্গাপুজোর আগে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়া হবে। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের শ্রম দফতরের তরফে উত্তরবঙ্গের চা-বাগানগুলির জন্য এই বোনাস দেওয়া হবে। ৫ অক্টোবরের মধ্যে টাকা দেওয়ার বিষয়ে কাজ চলছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এদিন কালিম্পঙে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাঁর কপ্টার অবতরণ করতে পারেনি। 

রাজ্যের ২০২৬-২৭ সালের বাজেট নথিতেও উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিকদের বোনাসের প্রসঙ্গ রয়েছে। সেখানে ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার ফলে প্রায় ২.৫৭ লক্ষ চা-বাগান শ্রমিক উপকৃত হবেন বলে জানানো হয়।  
 

বন্ধ চা-বাগান নিয়েও আশ্বাস
শুধু বোনাস নয়। বন্ধ হয়ে থাকা চা-বাগান খোলার বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে দীর্ঘদিন ধরে সমস্যায় থাকা শ্রমিক পরিবারগুলির মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে।

চা-শিল্প উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বহু পরিবার সরাসরি এই শিল্পের উপর নির্ভরশীল। তাই বাগান চালু রাখা, শ্রমিকদের বেতন-বোনাস মেটানো এবং তাঁদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলাদা করে গুরুত্ব দিচ্ছে সরকার।  

POST A COMMENT
Advertisement