Tufangunj BJP TMC Clash: কোচবিহারে ‘পরিবর্তন যাত্রা’র প্রস্তুতি ঘিরে BJP-TMC সংঘর্ষ, জখম একাধিক

Tufangunj BJP TMC Clash: ১ মার্চ নির্ধারিত বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে সামনে রেখে এদিন বিজেপি যুব মোর্চার তরফে একটি বাইক মিছিল বের করা হয়। একই সময়ে পাল্টা কর্মসূচি নেয় তৃণমূল। দুই পক্ষ বটতলা এলাকায় সামনাসামনি আসতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

Advertisement
কোচবিহারে ‘পরিবর্তন যাত্রা’র প্রস্তুতি ঘিরে BJP-TMC সংঘর্ষ, জখম একাধিকতুফানগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

Tufangunj BJP TMC Clash: কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রার প্রস্তুতি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শুক্রবার সকালে। তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় তৃণমূল ও বিজেপির মিছিল মুখোমুখি হতেই শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যে তা হাতাহাতি ও মারধরে গড়ায়। ঘটনায় আহত হন তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি মহেন্দ্রনাথ অধিকারী সহ আরও এক কর্মী।

স্থানীয় সূত্রের খবর, ১ মার্চ নির্ধারিত বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে সামনে রেখে এদিন বিজেপি যুব মোর্চার তরফে একটি বাইক মিছিল বের করা হয়। একই সময়ে পাল্টা কর্মসূচি নেয় তৃণমূল। দুই পক্ষ বটতলা এলাকায় সামনাসামনি আসতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

মহেন্দ্রনাথ অধিকারীর অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল চলাকালীন বিজেপির বাইক বাহিনী লাঠিসোটা নিয়ে হামলা চালায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির ১ নম্বর মন্ডল সভাপতি যুগল কিশোর দাস দাবি করেন, তৃণমূলই আগে থেকে হামলার পরিকল্পনা করেছিল এবং রাজনৈতিক ফায়দা তুলতে এখন দোষ চাপাচ্ছে।

অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি রাজকান্ত বর্মা এই ঘটনায় আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

 

POST A COMMENT
Advertisement