Vibrant Village Programme West Bengal Alipurduar: আলিপুরদুয়ারে ১৬টি গ্রাম ভাইব্র্যান্ট ভিলেজ হবে, কীরকম এই প্রকল্প?

Vibrant Village Programme West Bengal Alipurduar: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, ওই মন্ত্রকের অধীনস্থ ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রামের মাধ্যমে আলিপুরদুয়ার জেলার ১৬টি সীমান্ত লাগোয়া গ্রামে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে, কোন এলাকায় ঠিক কী ধরনের কাজ প্রয়োজন, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিস্তারিত সমীক্ষা।

Advertisement
আলিপুরদুয়ারে ১৬টি গ্রাম ভাইব্র্যান্ট ভিলেজ হবে, কীরকম এই প্রকল্প?Vibrant Village Programme West Bengal Alipurduar: সীমান্তের গ্রামে উন্নয়নের জোয়ার, আলিপুরদুয়ারে ভাইব্র্যান্ট ভিলেজ প্রকল্পে এবার ১৬ গ্রাম

Vibrant Village Programme West Bengal Alipurduar: ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার তিনটি বিধানসভা কেন্দ্র কুমারগ্রাম, কালচিনি এবং মাদারিহাটের ১৬টি গ্রামকে ভাইব্র্যান্ট প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। এই মেগা প্রকল্পের গাইডলাইন এবং কাজের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করতে রাজ্য স্তরের একটি বিশেষ কর্মশালায় যোগ দিতে বুধবারই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সেখান থেকেই সিলমোহর পড়বে মূল রূপরেখায়।

রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটতেই এবার গতি পাচ্ছে থমকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্প, ডাবল ইঞ্জিনের রাজ্যে এবার সরাসরি কাজ শুরু করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, ওই মন্ত্রকের অধীনস্থ ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রামের মাধ্যমে আলিপুরদুয়ার জেলার ১৬টি সীমান্ত লাগোয়া গ্রামে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে, কোন এলাকায় ঠিক কী ধরনের কাজ প্রয়োজন, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিস্তারিত সমীক্ষা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার তিনটি বিধানসভা কেন্দ্র কুমারগ্রাম, কালচিনি এবং মাদারিহাটের ১৬টি গ্রামকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে, এই তালিকায় রয়েছে মাদারিহাট বিধানসভার টোটোপাড়া, লঙ্কাপাড়াহাট এবং মাকড়াপাড়া চা বাগান, কালচিনি ব্লকের বক্সা পাহাড়, রাঙ্গামাটি চা বাগান ও ছোট জয়গাঁ এলাকা, কুমারগ্রাম বিধানসভার সবচেয়ে বেশি গ্রাম এই তালিকায় জায়গা পেয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো চুনিয়াঝোরা চা বাগান, ধুমপাড়া, মধ্য হলদিবাড়ি, ফাঁসখাওয়া এবং তুরতুরিখণ্ড, জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ১৬টি গ্রামকে চিহ্নিত করার পর সেখানে কী কী কাজ করা হবে তার তালিকা তৈরি হচ্ছে, এরপর কাজের ডিপিআর প্রস্তুত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অনুমোদনের জন্য পাঠানো হবে।

কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের সীমান্ত সংলগ্ন গ্রামগুলির পরিকাঠামোগত খোলনলচে বদলে ফেলা, রাস্তাঘাট, সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এখানে, এর আগে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোজেক্টের মাধ্যমে এই কাজ হতো, এবার সেই প্রকল্পকেই নতুন রূপে এনেছে কেন্দ্রের মোদী সরকার, সীমান্ত সুরক্ষিত রাখতে এবং স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগ মেটাতেই এই উদ্যোগ, দেশের অন্যান্য রাজ্যে এই কাজ চললেও এ রাজ্যে এতদিন তা কার্যকর করা যায়নি বলে অভিযোগ, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান, এতদিন তৃণমূল সরকার এই প্রকল্প আটকে রেখেছিল, যার ফলে অনেক ফান্ড আটকে ছিল, এবার সেই সমস্ত টাকা দিয়ে জোরকদমে কাজ শুরু হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement