বিশ্বকে তাক লাগাবে দার্জিলিং, আড়াই হাজার কোটি ঢালা হবে, কী কী প্ল্যান সরকারের?

উত্তরবঙ্গের রূপসী কন্যা দার্জিলিংয়ের উন্নতির জন্য বিরাট পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এই পরিকল্পনার আওতায় দার্জিলিং, মিরিক, কালিম্পং এবং অন্য গন্তব্যস্থলে বড় আকারের বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

Advertisement
বিশ্বকে তাক লাগাবে দার্জিলিং, আড়াই হাজার কোটি ঢালা হবে, কী কী প্ল্যান সরকারের?দার্জিলিংকে ওয়ার্ল্ড ক্লাস বানাতে ২৫০০ কোটি বিনিয়োগ
হাইলাইটস
  • রূপসী দার্জিলিং হয়ে উঠতে চলেছে আরও সুন্দরী।
  • রাজ্যে নতুন সরকারের আমলে আমুল বদলে যেতে চলেছে দার্জিলিং।
  • দার্জিলিংয়ের উন্নয়নে প্রায় ২৫০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে।

রূপসী দার্জিলিং হয়ে উঠতে চলেছে আরও সুন্দরী। রাজ্যে নতুন সরকারের আমলে আমুল বদলে যেতে চলেছে দার্জিলিং। বাংলার পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বড় পর্যটন উন্নয়ন রূপরেখা ঘোষণা করেছেন। এই পরিকল্পনার আওতায় দার্জিলিং, মিরিক, কালিম্পং এবং অন্য গন্তব্যস্থলে বড় আকারের বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

দার্জিলিংয়ের উন্নয়নে প্রায় ২৫০০ কোটি টাকা বরাদ্দ

প্রায় আড়াই হাজার কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগের মাধ্যমে দার্জিলিংয়ের পর্যটনকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তবে শুধুমাত্র দার্জিলিং না, , উত্তরবঙ্গের সামগ্রিক পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

মিরিকের জন্যও ১০০ কোটি টাকা বরাদ্দ

দার্জিলিংয়ে মিরিক অনেকেরই পছন্দের গন্তব্য। এই ডেস্টিনেশনকে আরও সুন্দর করে তুলতে মিরিকে ১০০ কোটি টাকা ঢালার পরিকল্পনা করা হয়েছে। দুর্গাপুজোর আগেই মিরিকে সংস্কারের কাজ করতে চাইছে সরকার। 

জানা গিয়েছে, মিরিক লেক এবং তার আশেপাশের এলাকার সৌন্দার্যায়ন, পর্যটকদের থাকার জায়গার মান উন্নতি করা এবং ট্যুরিজমের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেওয়া, ইত্যাদি কাজেই এই টাকা খরচ করা হবে।

কালিম্পং নিয়েও পরিকল্পনা

এছাড়াও, পর্যটনমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে কালিম্পংকে নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্যুরিজম  হাব হিসেবে গড়ে তোলার কথা। একইসঙ্গে দার্জিলিং জুড়ে রোপওয়ে নেটওয়ার্ক বৃদ্ধি এবং বিকল্প রাস্তা তৈরিতেও জোর দেবে সরকার। সাধারণ পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে হোম-স্টে গুলির আধুনিকীকরণের পরিকল্পনাও রয়েছে এই প্রজেক্টের আওতায়।

উল্লেখ্য, বর্তমানে দার্জিলিংয়ে গোটা দেশ থেকেই বহু পর্যটক আসেন। এমনকি বিদেশ থেকেও আসা পর্যটকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু সব সুবিধা এখনও ১০০ শতাংশ নেই। সেই সুবিধাই দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, এ বিষয়ে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে ইতিমধ্যেই ইতিবাচক আলোচনাও হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement