Malda Medical College: মালদা মেডিক্যাল কলেজের কাজকর্মে জেলা প্রশাসনের নজরদারি কেন? সরব চিকিৎসকদের একাংশ

মালদার জেলাশাসকের দফতরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। মেমো নম্বর ৭১৫-তে বলা হয়েছে, জনস্বার্থের কথা মাথায় রেখে সপ্তাহের চার দিন চার জন প্রশাসনিক আধিকারিক মালদা মেডিক্যাল কলেজের বিভিন্ন প্রশাসনিক কাজ এবং পরিষেবার উপর নজর রাখবেন।

Advertisement
মালদা মেডিক্যাল কলেজের কাজকর্মে জেলা প্রশাসনের নজরদারি কেন? সরব চিকিৎসকদের একাংশমালদা মেডিক্যাল কলেজ (ছবি: মালদা জেলা পরিষদ)
হাইলাইটস
  • মালদার জেলাশাসকের দফতরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে
  • মেমো নম্বর ৭১৫-তে বলা হয়েছে, জনস্বার্থের কথা মাথায় রেখে সপ্তাহের চার দিন চার জন প্রশাসনিক আধিকারিক মালদা মেডিক্যাল কলেজের বিভিন্ন প্রশাসনিক কাজ এবং পরিষেবার উপর নজর রাখবেন
  • দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা প্রতিদিনের পরিদর্শন ও নজরদারির ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করবেন

মালদা মেডিক্যাল কলেজের উপর এবার জেলা প্রশাসনের নজরদারির অভিযোগ। প্রশাসনিক কাজকর্ম ও রোগী পরিষেবা ঠিকঠাক চলছে কি না, সেটা খতিয়ে দেখতে বিশেষ নজরদারি দল তৈরি করলেন জেলাশাসক। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকেও সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে জেলা প্রশাসন। তবে প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। চিকিৎসক সংগঠনগুলির একাংশের মতে, এভাবে জেলা প্রশাসনের আধিকারিকদের দিয়ে মেডিক্যাল কলেজের কাজকর্মের উপর নজরদারি চালানো ঠিক নয়।

এই ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। মালদার জেলাশাসকের দফতরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। মেমো নম্বর ৭১৫-তে বলা হয়েছে, জনস্বার্থের কথা মাথায় রেখে সপ্তাহের চার দিন চার জন প্রশাসনিক আধিকারিক মালদা মেডিক্যাল কলেজের বিভিন্ন প্রশাসনিক কাজ এবং পরিষেবার উপর নজর রাখবেন। 

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা প্রতিদিনের পরিদর্শন ও নজরদারির ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করবেন। সেটা অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য)-এর কাছে জমা দেবেন। এছাড়া প্রতি বুধবার নিজে মালদার মেডিক্যাল কলেজ পরিদর্শনে যাবেন অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য)। জেলাশাসক রাজনবীর সিংহ কপূরের স্বাক্ষরিত এই নির্দেশিকা ইতিমধ্যেই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে গিয়েছে।

জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত সামনে আসতেই চিকিৎসক মহলে শুরু হয়েছে আলোচনা। শুধু মালদা নয়, রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের একাংশও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, একটি সরকারি মেডিক্যাল কলেজের প্রশাসনিক প্রধান হলেন অধ্যক্ষ। তাঁর অধীনেই উপাধ্যক্ষ হাসপাতালের পরিষেবা এবং দৈনন্দিন কাজকর্মের বিভিন্ন দিক দেখভাল করেন। এই ব্যবস্থার মধ্যেও যদি কোনও অনিয়ম বা পরিষেবার ঘাটতি নজরে আসে, তা খতিয়ে দেখার দায়িত্ব জেলা স্বাস্থ্য দফতর কিংবা রাজ্য স্বাস্থ্য ভবনের।

চিকিৎসকদের যুক্তি, মালদা মেডিক্যাল কলেজে পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটে। তারপর স্বাস্থ্য ভবনের তরফে বিশেষ প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছিল। অর্থাৎ, সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ উঠলে তা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। সেই জায়গায় জেলা প্রশাসনের চার আধিকারিককে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে মেডিক্যাল কলেজের প্রতিটি প্রশাসনিক কাজ ও পরিষেবার উপর নজরদারির দায়িত্ব দেওয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠছে।

Advertisement


অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের বক্তব্য, জেলা প্রশাসনের এই পদক্ষেপের ফলে স্বাস্থ্য প্রশাসনের দায়িত্ব ও এক্তিয়ার নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তাঁদের মতে, মেডিক্যাল কলেজের কাজকর্মে নজরদারি চালানোর জন্য স্বাস্থ্য দফতরের নিজস্ব কাঠামো রয়েছে। সেই ব্যবস্থার বাইরে গিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের এভাবে দায়িত্ব দেওয়া হলে তা স্বাস্থ্য প্রশাসনের কাজে হস্তক্ষেপের শামিল।

ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশনের (এনএমও) পক্ষ থেকে সভাপতি ডা: রুদ্রনীল নন্দী বলেন, 'ডাক্তাররা বরাবরই ভাল প্রশাসক। ডাক্তাররা দারুণভাবে প্রশাসন সামলান। তবে কেন এভাবে জেলা প্রশাসনের তরফে নজরদারি চালান হচ্ছে, সেটা জানি না। নির্দিষ্ট কোনও কারণ না থাকলে এভাবে কেন হচ্ছে, সেটা দেখতে হবে।'

 

 

POST A COMMENT
Advertisement