Annapurna Yojana: ঘর থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ, অন্নপূর্ণার টাকা না পাওয়াতেই আত্মহত্যার দাবি

West Bengal News: মালদায় মহিলার মৃত্যু ঘিরে শোরগোল। মৃত্যুর ঘটনার সঙ্গে অন্নপূর্ণার টাকা পেতে দেরি হওয়াকে জুড়ে অভিযোগ করছে তৃণমূল।

Advertisement
ঘর থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ, অন্নপূর্ণার টাকা না পাওয়াতেই আত্মহত্যার দাবিঅন্নপূর্ণার টাকা না পাওয়াতেই আত্মহত্যার দাবি
হাইলাইটস
  • রাজ্যের বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনা নিয়ে সামনে আসছে একের পর এক বিক্ষোভের ছবি।
  • বহু জায়গায় রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা।
  • অন্নপূর্ণা যোজনার টাকা এখনও না ঢোকায় এক মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ।

রাজ্যের বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনা নিয়ে সামনে আসছে একের পর এক বিক্ষোভের ছবি। বহু জায়গায় রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কোথাও কোথাও মহিলাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পদ্ম শিবিরের নেতৃত্বকে। এরইমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকায় এক মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগে চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলে।

শনিবার গাজোলের  বাচাহার এলাকায় নিজের বাড়ি থেকেই অনিতা খাতুন নামে ৩২ বছরের ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।  তৃণমূল কংগ্রেসের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে দেরি হওয়ার কারণে ওই মহিলা আত্মহত্যা করেছেন। 

অন্যদিকে, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা নিয়ে ওই মহিলা ও তাঁর স্বামীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছিল। তবে এছাড়াও, ওই দম্পতির মধ্যে নিয়মিত  পারিবারিক হিংসার ঘটনাও ঘটত বলে জানিয়েছে পুলিশ। ঘটনায়  একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত্যুর ঘটনা নিয়ে সুর চড়িয়েছে TMC-ও। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তৃণমূল কংগ্রেসের দাবি,  "মানুষকে যখন প্রতিশ্রুত সুবিধা পাওয়ার জন্য এক দফতর থেকে অন্য দফতরে ছুটতে হয়, তখন জনকল্যাণের প্রতিশ্রুতির কোনও অর্থ থাকে না। বাংলায় বিজেপির সরকার মহিলাদের ব্যর্থ করেছে। মালদায় অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে দেরি হওয়ার মধ্যে এক মহিলা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। তাঁর পরিবার জানিয়েছে, ব্লক অফিসে বারবার গেলেও কোনও লাভ হয়নি।"

 বিজেপিকে নিশানা করে TMC-র দাবি, "সরকার দায়বদ্ধতা নেওয়ার আগে আরও কত মহিলাকে কষ্ট পেতে হবে? নারী সুরক্ষা থেকে নারী কল্যাণ—বিজেপির প্রতিশ্রুতিগুলি ফাঁপা বলেই প্রমাণিত হচ্ছে।"

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনা নিয়ে একাংশের বিক্ষোভের মধ্যেই সম্প্রতি শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অগস্ট মাসে ১.৪৫ কোটি মহিলা এই সুবিধা পেয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, প্রয়োজনে আরও ২০-৩০ লক্ষ মহিলাকে এই সুবিধা দেওয়া যেতে পারে।  


 

POST A COMMENT
Advertisement