Advertisement

Siliguri তে Firecracker ও দূষণ TMC আমলে বেশি ছিল? একুশের পরিসংখ্যান বোঝালেন Minister Shankar Ghosh

কালীপুজোয় শব্দবাজির দাপট নিয়ে শিলিগুড়ি শহরে বিতর্কের মধ্যেই দূষণ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর দাবি, গত কয়েক বছরের তুলনায় কালীপুজোয় বায়ুদূষণ ও শব্দদূষণ—দুই ক্ষেত্রেই উন্নতি হয়েছে। যদিও শহরের বিভিন্ন এলাকায় শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ হয়েছেন বাসিন্দাদের একাংশ। মন্ত্রী জানান, ২০২১ সালের ৪ নভেম্বর কালীপুজোর দিনে শিলিগুড়িতে বায়ুদূষণের গড় সূচক বা AQI ছিল ১৩০। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৮৩-তে। অর্থাৎ, বায়ুর গুণমানের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে তাঁর দাবি। শুধু বায়ুদূষণ নয়, শব্দদূষণের পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি। শঙ্কর ঘোষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে কালীপুজোর দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শব্দের মাত্রা ছিল ১২০ থেকে ১২৪ ডেসিবেল। ২০২৬ সালে একই সময়সীমায় তা কমে ১০৭ থেকে ১১০ ডেসিবেলে দাঁড়িয়েছে। এই পরিসংখ্যানের ভিত্তিতে মন্ত্রীর দাবি, সরকার পরিবর্তনের পর দূষণের মাত্রা কমেছে।

Bengal Minister Shankar Ghosh Reaction On West Bengal Pollution During Kali Puja 2026

Advertisement
POST A COMMENT