Advertisement

Darjeeling Toy Train News: কু... ঝিক ঝিক, দার্জিলিঙে টয় ট্রেনের রেকর্ড আয়

দার্জিলিঙে গিয়ে টয় ট্রেনে চড়ব না? কোন ভ্রমণ প্রেমী মানুষ যদি এই কথা বলেন তাহলে হয়তো বন্ধুদের কাছে তুমুল হাসির পাত্র হবেন। অথবা দার্জিলিঙ যাওয়ার আগে অনেকেই আপনার কাছে মজা করে টিপস নিয়ে যেতেন। কিন্তু এমন মানুষের দেখা মেলা কঠিন। মানে সবাই দার্জিলিঙে গিয়ে অবশ্যই টয় ট্রেন চড়েন। পকেটের কথা কেউ সেভাবে ভাবেন না। আর প্রশাসনের তো পোয়া বারো। এবার টয় ট্রেনের দিকে নাকি পর্যটকের নজর আরও বেশি করে পড়েছে। এবছর শৈল শহরে যেমন উপচে পড়েছে পর্যটকদের ভিড় তেমনই । করোনা পরবর্তীকালে পাহাড়ে ভিড় বেড়েছে দ্বিগুণ। এর প্রভাব পড়ল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আয়ে। এই বছর রেকর্ড পরিমাণ আয় করেছে হিমালয়ের রেলওয়ের হেরিটেজ টয় ট্রেন। টিকিট বিক্রির সর্বকালীন রেকর্ড ভেঙেছে টয় ট্রেন।

Darjeeling Toy Train Witnessed Record Revenue Collection

Advertisement