Advertisement

Howrah Mangala hat : আহা রে, হাওড়ায় মঙ্গলাহাটে এক হাজার গরিবের দোকান পুড়ে ছাই! চোখে জল প্রত্য়েকের

চারিদিকে শুধু আগুন আর আগুন। একঝলকে দেখলে মনে হবে যেন বিস্তীর্ণ এলাকায় বনাঞ্চলে আগুন লেগেছে। পুড়ছে জঙ্গল। কিন্তু নাহ! এই ছবি হাওড়ার মঙ্গলাহাটের। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত পুড়ে ছাই হয়ে যায় মঙ্গলাহাট বাজার। দোকানগুলিতে হঠাতই আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে বহু মানুষের আশা আকাঙ্খা, জীবনধারনের উৎস দোকানগুলি পুড়ে ছাই হয়ে যায়। ভেঙে চুরমার হয়ে যায় ব্যবসায়ীদের সব স্বপ্ন। রুটি রুজি হারিয়ে গোটা আগুনের জন্য মঙ্গলাহাটের মালিক শান্তিরঞ্জন দে পরিকল্পনা করেই এই আগুন লাগিয়েছেন বলে অভিযোগ করেছেন মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ দে।

Huge fire in Horah's Mangala hat

Advertisement