Advertisement

দুই হাতি পুকুরে! মাকে তো বাঁচানো গেল, শাবকের কী হবে? আলিপুরদুয়ারে হুলস্থুল

আলিপুরদুয়ারের কুমারগ্রাম চা-বাগানে সেচের পুকুরে পড়ে বিপাকে পড়ল একটি মা হাতি ও তার শাবক। বুধবার সকালে চা-বাগানের পুকুরে দুটি হাতিকে আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বন দফতর এবং পুলিশকে। ঘটনার খবর পেয়েই বন দফতরের আধিকারিক ও কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এরপর শুরু হয় দুই হাতিকে উদ্ধারের তৎপরতা। পুকুরটি গভীর হওয়ায় এবং হাতি দুটিকে নিরাপদে বের করে আনার ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে। তবে দীর্ঘ চেষ্টার পর প্রথমে মা হাতিটিকে এবং বেশ কিছুক্ষণ পর শাবকটিকেও পুকুর থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। শাবকটিকে উদ্ধারের পর মা ও শাবককে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

Two Elephant Rescued From a Pond a Kumrgram Tea Garden

Advertisement
POST A COMMENT