Advertisement
পশ্চিমবঙ্গ

Cyclone Sitrang Update : বাড়িতে কালীপুজো, তারমধ্যেই সিতরাং নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়
  • 1/7

ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang) পরিস্থিতিতে মানুষকে নিরাপদে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

প্রতীকী ছবি
  • 2/7

আবহাওয়া দফতর বলছে, গত ৬ ঘণ্টায় উত্তর-উত্তরপূর্ব দিকে ৩৩ কিলোমিটার বেগে সরেছে ঘূর্ণিঝড়। ২৫ অক্টোবর ভোরের দিকে এটির বাংলাদেশের তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের কাছাকাছি পৌঁছনোর কথা। 

আরও পড়ুন - শীতেও ত্বক থাকবে চকচকে, স্নানের জলে মাত্র দু'ফোঁটা মেশান এই জিনিস

প্রতীকী ছবি
  • 3/7

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ম্যাপে দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড় বাংলাদেশে প্রবেশ করেছে। রাত বারোটা নাগাদ বড়িশালে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। এর ফলে বাংলায় হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

আগামিকাল ভোরের দিকে আবহাওয়া আরও একটু খারাপ হতে পারে বলেই আশঙ্কাপ্রকাশ করেন তিনি। 

প্রতীকী ছবি
  • 5/7

মুখ্যমন্ত্রী বলেন, যাঁদের সরিয়ে নিয়ে আসা হয়েছে, তাঁরা সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না। সুন্দরবন-সাগরের মতো যে সব জায়গায় বেশি সমস্যা রয়েছে সেখানে মানুষকে সরকারের সঙ্গে সহযোগিতা করার আবেদনও জানান তিনি। 

প্রতীকী ছবি
  • 6/7

একইসঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে বলেও জানান মমতা।

প্রতীকী ছবি
  • 7/7

মানুষকে নিজের নিজের মতো করে উৎসব উপভোগের বার্তা দিলেও বেশি ঝড়বৃষ্টিতে বাইরে না বেরোনোরই পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

Advertisement