Bangladeshi Nationals Arrested: বেঙ্গালুরুতে ধৃত বাংলাদেশিদের আনা হল কলকাতায়, আজই পাঠানো হবে কাঁটাতারের ওপারে

ইতিমধ্যেই দেশজুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংরক্ষণ বা এসআইআর প্রক্রিয়া। বিভিন্ন জায়গায় বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে তাদের আটক করা হচ্ছে ও বাংলাদেশ ফেরত পাঠানো হচ্ছে। এমনটাই সূত্র মারফত খবর। সম্প্রতি বেঙ্গালুরু থেকে ১৮ জনকে আটক করল কর্নাটক পুলিশ।

Advertisement
বেঙ্গালুরুতে ধৃত বাংলাদেশিদের আনা হল কলকাতায়, আজই পাঠানো হবে কাঁটাতারের ওপারেবেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ধৃতদের আনা হল কলকাতায়

ইতিমধ্যেই দেশজুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংরক্ষণ বা এসআইআর প্রক্রিয়া। বিভিন্ন জায়গায় বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে তাদের আটক করা হচ্ছে ও বাংলাদেশ ফেরত পাঠানো হচ্ছে। এমনটাই সূত্র মারফত খবর। সম্প্রতি বেঙ্গালুরু থেকে ১৮ জনকে আটক করল কর্নাটক পুলিশ। 

ধৃতদের মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ডাউন বেঙ্গালুরু- হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়। বিকেল পাঁচটা দশ নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স ২৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় ট্রেনটি। ট্রেনের এস ৩ কামরা থেকে এঁদেরকে নিয়ে নামানো হয় স্টেশনে। সেখান থেকে তাঁদেরকে বাংলাদেশে পাঠানো হবে এমনটাই সূত্রে মারফত খবর। যদিও ধৃতদের নিয়ে যে পুলিশের আধিকারিকরা এসেছেন তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা সঠিক কোনও উত্তর না দিলেও জানিয়েছেন, ধৃত আঠারো জনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, তাদেরকে মঙ্গলবার এখানে রাখা হয় ও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ভোরে বনগাঁ ও বসিরহাট হয়ে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে। যদিও ক্যামেরার সামনে তাঁরা কোন কিছু কথা বলতে চাননি। এঁদের কাছ থেকে কোনওরকম বৈধ কাগজ-পত্র পাওয়া যায়নি। সেই কারণে তাঁদেরকে সন্দেহ করে আটক করা হয়েছে। জানা গিয়েছে ধৃত বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করত।

রিপোর্টারঃ বৈদ্যনাথ ঝা

POST A COMMENT
Advertisement